Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র, কাটেনি শঙ্কা! এখনও আশঙ্কাজনক বিধায়ক

কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র, কাটেনি শঙ্কা! এখনও আশঙ্কাজনক বিধায়ক

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-45.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। চিকিৎসকদের মতে, পরিস্থিতি আরও খারাপের দিকে যায়নি, আবার আশানুরূপ উন্নতিও দেখা যাচ্ছে না। হাসপাতালের একটি সূত্র জানাচ্ছে, বিষক্রিয়ার প্রভাবে বিধায়কের মুখে প্রচুর লালা জমেছিল। তিনি পুরোপুরি জ্ঞানে না থাকায় সেই লালা শ্বাসনালি হয়ে ফুসফুসে পৌঁছে গিয়েছে। সিটি স্ক্যানে ধরা পড়েছে, এর ফলে ফুসফুসে অক্সিজেন পৌঁছনো ব্যাহত হচ্ছে।

একই সূত্রের দাবি, আপাতত তাঁর ব্লাড প্রেশার, ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা স্থিতিশীল। তবে পটাশিয়ামের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি। তা কমানোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে। পরিবারের বক্তব্য অনুযায়ী, বিষাক্ত কীটনাশক পেটে যাওয়ার কারণেই তিনি অসুস্থ হয়েছেন। রবিবার সকালের দিকে তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক ছিল। পরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, আগের তুলনায় কিছুটা ভালো আছেন তিনি।

শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই বিজেপি বিধায়ক। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রায় চার ঘণ্টা সেখানে থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ভোররাত ৩টে নাগাদ কলকাতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বসিরহাটের রেফারেল কার্ডে উল্লেখ ছিল, পরিজনদের মতে রোগীর পেটে ‘হার্বাল লার্ভিসাইড’ নামে ভেষজ কীটনাশক গিয়েছে। তখন তাঁর রক্তচাপ ১২৪/৭০, পালস মিনিটে ১১০। মিনিটে ৪ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণ ছিল, রোগী ঝিমিয়ে পড়ছেন, ডাকলে ঠিকমতো সাড়া দিচ্ছেন না। বুকে চাপ দিয়ে জাগানোর চেষ্টা করেও কাজ হয়নি।

যদিও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিষক্রিয়া হয়েছে কি না, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নমুনা পরীক্ষার রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।

প্রসঙ্গত, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে ছিলেন রেখা। তারপর লোকসভা ভোটে বিজেপি তাঁকে বসিরহাট থেকে প্রার্থী করেছিল। সেই ভোটে তিনি হারেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে জিতে বিধায়ক হন। সম্প্রতি জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, জেলার অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় না। তাঁর এই অসুস্থতা নিয়ে দলের ভিতরে উদ্বেগ তৈরি হয়েছে।

Continue Reading

Previous: বিসলেরির জলে মিলল ক্যানসারের ঝুঁকি বাড়ানো উপাদান! সংস্থার বিরুদ্ধে মামলা চালুর অনুমতি দিল FSSAI
Next: গুরু নানক জয়ন্তী উপলক্ষে রেলের উপহার, সোম ও মঙ্গলে বেশি রাত পর্যন্ত চলবে ব্লু লাইনের মেট্রো

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026
dxf.jpeg

সিরাজকে বাদ দেওয়া কঠিন ছিল টেস্ট ড্র হতে বললেন গিল

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.