Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দোকান দেওয়ার নামে তোলা আদায়, কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে থানায় ব্যবসায়ীরা

দোকান দেওয়ার নামে তোলা আদায়, কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে থানায় ব্যবসায়ীরা

Online Desk জুন 1, 2026
SUSHANTA.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের খবরের শিরোনামে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। হকারদের কাছ থেকে বেআইনিভাবে বিপুল পরিমাণ টাকা আদায়ের অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একদল ব্যবসায়ী। অভিযোগকারীদের দাবি, দোকান বরাদ্দ ও নির্মাণের নামে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে।
অভিযোগ ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে বাজারে নতুন করে টিন ও শাটার লাগানো বেশ কিছু দোকান তৈরি করা হয়। সেই সময় ব্যবসায়ীদের জানানো হয়েছিল, কে কত বড় দোকান পাবেন, তা নির্ধারণ করবে একটি নির্দিষ্ট গোষ্ঠী। দোকানের আকার অনুযায়ী আলাদা আলাদা ‘রেট’ ঠিক করে দেওয়া হয়েছিল। সেই মতো টাকা দিতে বাধ্য করা হয় ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের দাবি, প্রতিটি দোকান প্রায় ৬ লক্ষ টাকা করে বিক্রি করা হয়েছে। এইভাবে বাজারে দোকান বণ্টন ও বিক্রির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করা হয়েছে।
হকারদের একাংশের বক্তব্য, ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে তাঁরা সেই সময় টাকা দিতে বাধ্য হয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি বদলানোর পর তাঁরা প্রকাশ্যে মুখ খুলেছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযোগ গ্রহণ করেছে। অভিযোগপত্রে কাউন্সিলরের পাশাপাশি আরও সাতজনের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
এখন নজর পুলিশের তদন্তে। অভিযোগের সত্যতা কতটা এবং আদৌ কোনও আর্থিক অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।

Post Views: 98

Continue Reading

Previous: চাকরি দেওয়ার নাম করে সহবাস, ব্ল্যাকমেল, মেমারি থেকে গ্রেফতার যুবক
Next: লোকভবনে শপথগ্রহণ, মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০ এ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.