Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চাকরি দেওয়ার নাম করে সহবাস, ব্ল্যাকমেল, মেমারি থেকে গ্রেফতার যুবক

চাকরি দেওয়ার নাম করে সহবাস, ব্ল্যাকমেল, মেমারি থেকে গ্রেফতার যুবক

Online Desk জুন 1, 2026
RAPE.jpg

ওঙ্কার ডেস্কঃ চাকরি দেওয়ার নাম করে বিবাহিত মহিলার সঙ্গে একাধিকবার সহবাস ও আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক। পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার ঘটনা। সূত্রের খবর, বিয়ের আগে এক মহিলা তাঁর মাসির বাড়িতে গিয়েছিলেন। সেখানেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। মহিলার বিয়ের পরও মাঝে মধ্যে কথা হত দুজনের।

অভিযোগকারিণীর দাবি, একদিন ফোন করে তাঁকে একটি কাজের ‘অফার’ দেন ওই যুবক। এর পর ওই কাজ দেওয়ার অছিলায় তাঁকে বেশ কয়েক বার নিজের বাড়িতে ডাকেন। বিভিন্ন কাগজপত্রে সই করিয়ে যুবতীর বিশ্বাস অর্জন করেন। তার পর কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হন। তবে কাজ না হওয়ায় যুবককে এড়িয়ে চলছিলেন যুবতী। তখন শুরু হয় ব্ল্যাকমেল। যুবতীর দাবি, তাঁর বেশ কিছু ‘আপত্তিকর ছবি’ সমাজমাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দিতে থাকেন ওই যুবক। শেষমেশ গত ১৬ এপ্রিল তিনি মহিলা মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়।

Post Views: 70

Continue Reading

Previous: ১ জুন থেকেই শুরু হল পরিষেবা, আধার থাকলেই মকুব হচ্ছে মহিলাদের বাস ভাড়া
Next: দোকান দেওয়ার নামে তোলা আদায়, কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে থানায় ব্যবসায়ীরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.