Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কসবা কলেজ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, বাড়ানো হল পুলিশি হেফাজত

কসবা কলেজ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, বাড়ানো হল পুলিশি হেফাজত

Online Desk জুলাই 2, 2025
KASBA-LAW-CLG.png

নিজস্ব সংবাদদাতা: কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী, দুই পড়ুয়া এবং কলেজের এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার আলিপুর আদালত নির্দেশ দিয়েছে, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং দুই ছাত্র জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে। নিরাপত্তা রক্ষীকে ৪ জুলাই পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। মূল অভিযুক্তের চাকরি বাতিল করা হয়েছে, সঙ্গে চাকরির জন্য পাওয়া অর্থ ফেরত দিতে হবে কলেজকে এও জানিয়ে দিয়েছে। পাশাপাশি, দুই অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষতে অন্য কোনও কলেজে যেন তারা ভর্তি হতে না পারে, তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে প্রথমে কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়, পরে কলেজেরই রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাঁকে আবারও ধর্ষণ করা হয়। অভিযোগ, সেই সময় রক্ষীকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল। ঘটনার দিন থেকেই দফায় দফায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন তদন্তের জন্য ৯ সদস্যের বিশেষ দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। এর মধ্যেই পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে নির্যাতিতার নাম ও পরিচয় ফাঁস করার চেষ্টা চলছে। পুলিশ সবাইকে সতর্ক করেছে, নির্যাতিতার পরিচয় ফাঁস করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ পরিচালন সমিতি প্রথমবার বৈঠকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছে। সিদ্ধান্ত হয়েছে, নির্যাতিতার চিকিৎসার খরচ প্রয়োজনে কলেজ বহন করবে। বহিরাগতদের প্রবেশ পুরোপুরি বন্ধ করতে নিরাপত্তা আরও জোরদার হবে। পুলিশি তদন্তের পাশাপাশি কলেজের দিক থেকেও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে। সমাজমাধ্যমে ছড়ানো গোপন নথি বা পরিচয় ফাঁস বন্ধ করতে সবার কাছে আর্জি জানানো হয়েছে। এখন দেখার, এই ঘটনার পর কলেজ চত্বর কতটা সুরক্ষিত হয় এবং অভিযুক্তদের কঠোর শাস্তি কত দ্রুত নিশ্চিত হয়।

Post Views: 144

Continue Reading

Previous: গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব, না মানলে ফল ভালো হবে না হামাসের; হুঁশিয়ারি ট্রাম্পের
Next: পাক বন্দর গদরে চিনা আধিপত্য, ভারতের রয়েছে কোন কৌশল?

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.