Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক বন্দর গদরে চিনা আধিপত্য, ভারতের রয়েছে কোন কৌশল?

পাক বন্দর গদরে চিনা আধিপত্য, ভারতের রয়েছে কোন কৌশল?

Online Desk জুলাই 2, 2025
india-china.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের গদর সমুদ্র বন্দরে ক্রমশ আধিপত্য বাড়াচ্ছে চিন। যা নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলছে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অঞ্চলে বেজিঙের রণতরী ও ডুবোজাহাজের উপস্থিতি বাড়বে ক্রমশ।

কেন গুরুত্বপূর্ণ বালোচিস্তানের এই গদর বন্দর? এমনিতেই পাকিস্তানের সঙ্গে ভাল সম্পর্ক নেই ভারতের। তার উপর চিনের সঙ্গেও মাঝে মাঝে সংঘাত তৈরি হয় সীমান্তে। এই পরিস্থিতিতে চিনের সঙ্গে যদি কোনও দিন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই বন্দর থেকে গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী সেনাছাউনি এবং শহরগুলিতে সহজেই আঘাত হানতে পারবে বেজিং। মূলত পশ্চিম ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে এই অঞ্চল থেকে নজরদারি চালাতে পারবে চিন। শুধু তাই নয়, আরব সাগরে ভারতীয় রণতরী এবং ডুবোজাহাজ লক্ষ্য করেও আঘাত হানতে পারবে চিনা সেনাবাহিনী।

গদর বন্দরে চিনের প্রভাব যেমন বাড়ছে তেমনই পাল্টা কৌশল হিসেবে ইরানের চাবাহার বন্দর তৈরি করেছে ভারত। গদর বন্দর থেকে এই সমুদ্র বন্দরের দূরত্ব খুব বেশি হলে ১৭০ কিলোমিটার। এই সমুদ্রবন্দর ব্যবহার করে এশিয়ার বহু দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার সুযোগের পাশাপাশি গদরে চিনের গতিবিধির উপর নজর রাখার সুযোগ পাচ্ছে ভাররের নৌবাহিনী। শুধু চাবাহার নয়। মরিশাস, ওমান, ইন্দোনেশিয়া, সেসেলস এবং ভিয়েতনামেও নৌঘাঁটি তৈরি করছে নয়াদিল্লি।

Post Views: 262

Continue Reading

Previous: কসবা কলেজ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, বাড়ানো হল পুলিশি হেফাজত
Next: গুরুতর অবস্থায় হাসপাতেলে ভর্তি সাংসদ সৌগত রায়, বসানো হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.