Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব, না মানলে ফল ভালো হবে না হামাসের; হুঁশিয়ারি ট্রাম্পের

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব, না মানলে ফল ভালো হবে না হামাসের; হুঁশিয়ারি ট্রাম্পের

Online Desk জুলাই 2, 2025
hamas-ne.png

ওঙ্কার ডেস্ক: গাজায় যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব নিয়ে এলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইজরায়েল নাকি ৬০ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে এর পরেই হামাসকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এই প্রস্তাব না মানলে ফল ভাল হবে না! ট্রাম্প জানিয়েছেন, ইজরায়েলের সঙ্গে তাঁর দলের আলোচনাই এই যুদ্ধবিরতির রাস্তাকে খুলে দিয়েছে। প্যালেস্টাইনের গাজা স্ট্রিপের পক্ষে যুদ্ধরত এই সশস্ত্র সংগঠন, হামাস যদি রাজি না হয়, তা হলে ক্ষতি হবে তাদেরই। ট্রাম্প বলেছেন, গাজার সাধারণ মানুষের ভালোর জন্যই তিনি চাইছেন যুদ্ধবিরতি হোক। তিনি কাতার ও মিশরকে হামাসের সঙ্গে কথা বলতে বলেছেন।
তবে ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত ইজরায়েল অফিসিয়াল মুখ খোলেনি। ইজরায়েল সরকার এই প্রস্তাব সত্যি মেনেছে কি না, তা স্পষ্ট নয়। ট্রাম্প নিজে বলেছেন, এই ৬০ দিনের মধ্যে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় ও স্থায়ী শান্তির কথাও হবে। তিনি জানিয়েছেন, তাঁর প্রতিনিধি দল ইজরায়েলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। যদিও তিনি প্রতিনিধি দলের কারা ছিলেন, সেই নাম বলেননি। শোনা যাচ্ছে, আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ, বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই আলোচনায় ছিলেন।
দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প গাজা-ইজরায়েল যুদ্ধ থামাতে চান বলে বারবার বলেছেন। কয়েক মাস আগে কাতার ও মিশরের মধ্যস্থতায় দু’পক্ষ একবার যুদ্ধবিরতিতে রাজিও হয়েছিল। তবে তারপরও গাজায় ইজরায়েলের হামলা বন্ধ হয়নি। এর মধ্যে হামাসের অভিযোগ, আমেরিকাই ইজরায়েলকে যুদ্ধ চালিয়ে যেতে মদত জোগাচ্ছে। এর আগেও ট্রাম্প গাজা দখলের হুমকি দিয়েছিলেন, এমনকী প্যালেস্টাইনের মানুষকে গাজা ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন।
প্রসঙ্গত গাজায় এখনও পরিস্থিতি ভয়াবহ। খাবার, জলের সঙ্কটে মানুষ দিন কাটাচ্ছে। ইজরায়েলের অবরোধে অনাহারে বহু মানুষের মৃত্যু হয়েছে। বারবার বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন। ট্রাম্পও এবার সেই সুরেই কথা বলছেন। কিছু দিন আগেই ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছিলেন, ‘‘গাজার চুক্তি এবার হোক, বন্দিরা বাড়ি ফিরুক।’’ সেই বার্তার কয়েক দিনের মধ্যেই ৬০ দিনের যুদ্ধবিরতির এই নতুন প্রস্তাব দিলেন তিনি। ট্রাম্প আশা করছেন, এবার হামাস রাজি হবে। তবে তা না হলে কী হবে হুঁধিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের কথায়, ‘‘যদি হামাস এই প্রস্তাব না মেনে চলে, তবে তাদের জন্য ফল ভাল হবে না!’’ এখন দেখার, হামাস কী সিদ্ধান্ত নেয় আর ইজরায়েল সরকার এই প্রস্তাব মেনে কী বলে।

Post Views: 202

Continue Reading

Previous: সপ্তাহ জুড়ে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস
Next: কসবা কলেজ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, বাড়ানো হল পুলিশি হেফাজত

সম্পর্কিত গল্প

1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.