Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্ট্রংরুমে বেআইনিভাবে পোস্টাল ব্যালট বাছাইয়ের অভিযোগ, কমিশনের দ্বারস্থ তৃণমূল

স্ট্রংরুমে বেআইনিভাবে পোস্টাল ব্যালট বাছাইয়ের অভিযোগ, কমিশনের দ্বারস্থ তৃণমূল

Online Desk মে 2, 2026
20251023_212423.jpg

ওঙ্কার ডেস্ক: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেআইনিভাবে পোস্টাল ব্যালট বাছাইয়ের অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছিল কলকাতার রাজনীতি। এবার রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। কেন বেআইনিভাবে পোস্টাল ব্যালট বাছাই করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে জোড়াফুল শিবির।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। এই স্ট্রংরুমে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে ধরনায় বসেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তাঁর সঙ্গ দেন শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজাও। পরে জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায় সেই ধরনায় সামিল হন। এ ছাড়াও তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা হাজির হন। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। নিরাপত্তা আরও আঁটসাঁট করতে সাঁজোয়া গাড়ি, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কমিশনের তরফে। যেদিন বিশৃঙ্খলা হয়, সেদিন কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, ‘সাড়ে তিনটে পর্যন্ত স্ট্রংরুমের সামনে তৃণমূলের কর্মী-সমর্থকরা ছিলেন। কিন্তু তাঁদেরকে সরিয়ে দেওয়া হয়। মাঝে আমাদের ই-মেল পাঠিয়ে বলা হয় বিকেল চারটের সময় ফের খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি তাঁরা সেখানে নেই। এর পর আমরা দু’জনে আসি।’

যদিও পরে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ জানান, কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে তাঁদের। স্ট্রংরুমে কাউকে ঢোকাতে গেলে সেখানে তৃণমূলের প্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে। জোড়া ফুল শিবিরের কর্মীদের অনুপস্থিতিতে কাউকে স্ট্রংরুমে ঢুকতে দেওয়া হবে না বলেই কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশনের এই আশ্বাসের পরে অবশ্য ধরনা তুলে নেন কুণাল শশী পাঁজারা।

Post Views: 110

Continue Reading

Previous: কলকাতা মেট্রোতে সরাসরি নিয়োগ! ভুয়ো বলে জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ
Next: ইউনূসের পর তারেক সরকারেও এক অবস্থা! এপ্রিলে গনপিটুনিতে নিহত ২১

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.