Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভোট গণনার কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি!

ভোট গণনার কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি!

Online Desk মে 3, 2026
Capture.JPG

ওঙ্কার ডেস্ক: ভোট গণনার আগের দিন নোয়াপাড়ায় শুটআউট! জানা গিয়েছে, বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় গুলি। সিসিটিভির ফুটেছে দুষ্কৃতীদের সেই গুলি ছোড়ার ছবি ধরা পড়েছে। সিসি টি ভি ফুটেজে দেখা জায় হাড়হিম করা ছবি (ছবির সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা)। ফুটেজ এর সূত্র ধরে দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ। গণনার আগে নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে এই গুলি ছোঁড়ার ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক কুন্দন সিং এর বাড়িতে বাইকে করে দুই যুবক হঠাৎই তাঁর বাড়ির সামনে আসে এবং আগ্নেয়াস্ত্র হাতে বাড়ির দিকে তেড়ে যায়।
ঘটনায় অভিযুক্ত দুই যুবকের নাম আকাশ চৌধুরী ও আমন। গভীর রাতে এই দুঃসাহসিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।এই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম দাবি করেছেন, বিজেপির নিজেদের মধ্যে যে লড়াই রয়েছে এটি সেই ঘটনার প্রতিফলন।
অপরদিকে বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি নির্বাচনে তৃণমূল নিজেদের হার নিশ্চিত জেনেই বহিরাগত দুষ্কৃতি দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে তৃণমূল। এর সঙ্গে বিজেপির কোনও যোগসূত্র নেই বলে দাবি করেন।

Continue Reading

Previous: দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য
Next: জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.