Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা, দাখিল করলেন হলফনামা

ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা, দাখিল করলেন হলফনামা

Online Desk জুন 16, 2026
mamata-f.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। দীর্ঘ দেড় দশকের জোড়াফুল শিবির জমানার অবসান হয়েছে পশ্চিমবঙ্গে। এই নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। ঘরের কেন্দ্র ভবানীপুরে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের গঠনের এক মাস পেরিয়ে গেলেও এখনও নিজের পরাজয় মানতে পারছেন না তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। এদিন হলফনামাও জমা দিয়েছেন তৃণমূল নেত্রী।

অন্যান্য দিনের মতো মঙ্গলবারও হাইকোর্টে কাজকর্ম চলছিল। তার মাঝে আচমকা দুপুরে আদালত চত্বরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন। এদিন হাইকোর্টে হলফনামা দাখিল করেন মমতা। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে সেই হলফনামা জমা দেন তিনি। উল্লেখ্য, নির্বাচনে ভরাডুবির পর এই নিয়ে দ্বিতীয় বার হাইকোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ১৪ মে হাইকোর্টে গিয়েছিলেন তিনি। সে বারে ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করতে আদালতে গিয়েছিলেন তিন বারের মুখ্যমন্ত্রী। সেই সময় বহু আইনজীবী বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁকে ঘিরে। এমনকি ‘চোর’ স্লোগানও দেওয়া হয়।

এ বারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দুর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাস্ত হন মমতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। সেই ফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন তৃণমূল সুপ্রিমো। যে মামলা এখনও বিচারাধীন। এ বার ২০২৬ সালের ভবানীপুরের ফলকে চ্যালেঞ্জ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Post Views: 86

Continue Reading

Previous: ফের প্রশ্ন ফাঁসের আশঙ্কা! দেশে সাময়িক ভাবে নিষিদ্ধ টেলিগ্রাম
Next: মেদিনীপুরে তৃণমূল কার্যালয়ে উদ্ধার প্রচুর ভোটার-রেশন কার্ড

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026
calcutta-high-court.jpg

‘নিট পরীক্ষায় কম নম্বর দিয়েছে এনটিএ!’ ভুয়ো নথি দিয়ে মামলা করে হাইকোর্টকে বিপথে চালানোর চেষ্টা, মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন বিচারপতি

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.