Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে গিয়ে কিশোরের মৃত্যু, প্রশাসনের রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ

রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে গিয়ে কিশোরের মৃত্যু, প্রশাসনের রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ

Online Desk জুন 15, 2025
rabindra-sorobor.png

ওঙ্কার ডেস্ক: রবিবার সকালে রবীন্দ্র সরোবরে স্নান করতে গিয়ে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। মৃতের নাম শিবম সিংহ, বাড়ি বালিগঞ্জ প্লেস গড়িয়াহাট এলাকায়। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে লেকের জলে জমে থাকা আগাছায় পা আটকে ডুবে যান তিনি। উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবম ও তাঁর দুই বন্ধু অভিষেক ও নিখিল কেএমডিএ পরিচালিত ১ নম্বর গেটের কাছে একটি সুইমিং পুলে নেমেছিলেন। যদিও সাঁতার কাটার জন্য নির্দিষ্ট রেলিং থাকা সত্ত্বেও, জলের ভিতরে পলি ও নোংরার স্তূপে সাঁতার কাটা অসম্ভব হয়ে পড়ে বলে অভিযোগ। ফলে রেলিংয়ের বাইরের গভীর জলে নামেন কিশোরেরা। সেখানেই শিবমের পা গাছপালায় আটকে যায় বলে অনুমান।
ঘটনাস্থলে উপস্থিত এক সাঁতারু বলেন, “রেলিংয়ের ভিতরটা এতটাই নোংরা যে কেউ ওখানে নামতে চায় না। রক্ষণাবেক্ষণের নামে কিছুই হয় না। যাঁরা নিয়মিত আসেন, তাঁরা জানেন কোনদিকে আগাছা বেশি। বাইরের কারো পক্ষে তা বোঝা কষ্টসাধ্য”। প্রায় ৪৫ মিনিট পর উদ্ধার শিবমকে। তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছে।
পরিবেশপ্রেমী ও স্থানীয়রা এই ঘটনাকে ‘প্রশাসনিক গাফিলতির ফল’ বলে দাবি করেছেন। তাঁদের অভিযোগ, কেএমডিএ এত বড় একটি জলাশয় পরিচালনা করলেও, জল পরিষ্কার রাখার কোনও উদ্যোগ নেই। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও, কেএমডিএ-র তরফে এই ঘটনায় কোনও মন্তব্য করেনি এখনও অবদ্ধি।

Post Views: 176

Continue Reading

Previous: ছোট পর্দায় আর কাজ করবেন না লিলি চক্রবর্তী! কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?
Next: পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, লরিতে আগুন ধরালো ক্ষুব্ধ জনতা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.