Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সল্টলেকে তরণীকে গণধর্ষণ, ধৃত স্পা মালিক

সল্টলেকে তরণীকে গণধর্ষণ, ধৃত স্পা মালিক

Online Desk এপ্রিল 18, 2026
harras.jpg

ওঙ্কার ডেস্ক: গণধর্ষণের অভিযোগ এক তরুণীকে। সল্টলেকে তিন জন মিলে ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে চলতি বছরের গত ১৩ ফেব্রুয়ারি। নাগের বাজার এলাকার বাসিন্দা শিবেন্দ্র সেন তরুণীকে কাজের জন্য ডেকে পাঠান। শিবেন্দ্রর একটি স্পা রয়েছে। হোয়াটস্যাপে কল পেয়ে ওই তরুণী আসেন কাজের জন্য। অভিযোগ, এর পর তরুণীকে সল্টলেক উত্তর থানা এলাকার কেষ্টপুর খালপাড়ে ডাকে অভিযুক্ত। একটি অন্ধকার জায়গায় নির্যাতিতাকে নিয়ে যায় সে। সেখানে রাত ৮টা সাড়ে আটটা নাগাদ পাপ্পু ঘোষ নামের এক বন্ধুর সঙ্গে মিলে শিবেন্দ্র তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, দুজনের অত্যাচারের পর আরও এক জন এসে তাদের সঙ্গে সামিল হয়। তৃতীয় ব্যক্তির নাম রাকেশ। সে এসে নির্যাতিতাকে আবার ধর্ষণ করে।

এই ঘটনার পর মার্চ মাসে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে শুক্রবার রাতে চিনারপার্ক এর একটি স্পা থেকে শিবেন্দ্র সেনকে পাকড়াও করে পুলিশ। শনিবার তাকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ এদিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে আদালতে। পাশাপাশি বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Post Views: 103

Continue Reading

Previous: ক্রিকেট উপভোগ করো, বৈভবকে বললেন সঙ্গাকারা
Next: হাসিনার প্রত্যর্পণ চাপে ভারত, কূটনীতি ও আইনের সূক্ষ্ম ভারসাম্যে নয়াদিল্লি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.