Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কালীঘাটে পুলিশকে মারধরের অভিযোগে ‘জিরো টলারেন্স’, কাউকে রেয়াত নয়: মুখ্যমন্ত্রী

কালীঘাটে পুলিশকে মারধরের অভিযোগে ‘জিরো টলারেন্স’, কাউকে রেয়াত নয়: মুখ্যমন্ত্রী

Online Desk নভেম্বর 9, 2026
1000405666.webp

ওঙ্কার ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে ঘিরে কালীঘাটে উত্তেজনা ছড়ানোর ঘটনায় কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দফায় দফায় অশান্তির অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরাও। অভিযোগ, এক পুলিশকর্মীকে চড় মারা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দু’টি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। তার মধ্যে একটি মামলায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, পুলিশের উপর হামলা বা হুমকির ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশকে আঘাত করা, মারতে উদ্যত হওয়া, চোখ রাঙানো কিংবা ভয় দেখানোর মতো অভিযোগে আইন অনুযায়ী মামলা করতে হবে। এ ক্ষেত্রে কোনও পক্ষপাত বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “আমি কারও নামে অভিযোগ করব না। হিরো করতে চাই না। পুলিশকে চড় মারলে কিংবা উদ্যত হলে, চোখ দেখালে, মারতে গেলে কিংবা হুমকি দিলে যে ধারায় মামলা হওয়া উচিত, সেই ধারাতেই সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।”

পুলিশমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী আরও জানান, ঘটনায় আহত পুলিশকর্মীদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁর কথায়, “ঘটনায় চার্জশিট হবে, কাস্টডি ট্রায়ালও হবে। কাউকে ছাড়া হবে না।” অর্থাৎ, এই ঘটনায় কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চলেছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যে এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা দু’জনেই কালীঘাট-তৃণমূলের নেতা বলে দাবি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারির কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই ঘটনা নিয়ে বিজেপি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Continue Reading

Previous: ৪ লক্ষ অতিথির ভোজ, ঘোড়দৌড়ে জিতলেই থার! মেয়ের বিয়েতে ঢালাও ব্যবস্থা বিহারের বিধায়ক অনন্তের
Next: চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার: সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের সঠিক যত্ন

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.