Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বড় বাজেটের পুজোগুলিকে আর্থিক সাহায্য নয়, অষ্টমীতে মদ বিক্রি নিষিদ্ধ, শারদোৎসব নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা সরকারের

বড় বাজেটের পুজোগুলিকে আর্থিক সাহায্য নয়, অষ্টমীতে মদ বিক্রি নিষিদ্ধ, শারদোৎসব নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা সরকারের

Online Desk সেপ্টেম্বর 8, 2026
1000327182.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলার বৃহত্তম উৎসবে একাধিক নয়া নিয়ম ও নির্দেশিকা জারি করতে চলেছে বিজেপি সরকার। বড় পুজোগুলির জন্য সরকারি অনুদান না দেওয়ার সিদ্ধান্ত থেকে শুরু করে অষ্টমীর দিন মদ বিক্রিতে নিষেধাজ্ঞা একাধিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। গত প্রায় ১৫ বছর ধরে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার পুজোর পাশাপাশি বড় পুজোগুলির জন্য আর্থিক সাহায্য চালু করেছিলেন।

শুভেন্দু অধিকারীর সরকার অষ্টমীর দিন ‘ড্রাই ডে’ ঘোষণা করায় সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সোমবার বলেন, ‘পুজোর জন্য জাতীয় সড়ক আটকে রাখা যাবে না… কলকাতায় পুজোর কারণে ১৪টি রাস্তা বন্ধ রাখাও চলবে না… পুজো বা প্রতিমা বিসর্জনের দিন ডিজে-তে নিষেধাজ্ঞা।’ তাঁর সংযোজন, ‘সমস্ত পুজো কমিটিকে এই নির্দেশিকা মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

গত পুজোয় তৃণমূল সরকার প্রতিটি পুজো কমিটিকে ১.১০ লক্ষ টাকা অনুদান দিয়েছিল। শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি বলেছিলাম যে রাজ্য সরকার রাজ্যের বড় দুর্গাপুজোগুলির জন্য কোনো অনুদান দেবে না। বড় বাজেটের পুজো কমিটিগুলো দয়া করে সরকারি সাহায্য নেবেন না। আমি আপনাদের আলাদা করে ধন্যবাদ জানাব।’ তবে যেসব পুজো আর্থিক সাহায্য ছাড়া আয়োজন করা সম্ভব নয়, তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা দেওয়া হবে। পুজো কমিটিগুলো কিছু ক্ষেত্রে ছাড় পাবে। বিদ্যুতের জন্য কোনও মাশুল দিতে হবে না এবং অগ্নিনির্বাপণ লাইসেন্সও বিনামূল্যে পাবে।

Continue Reading

Previous: নেপালের দুর্যোগে প্রমাদ গুনছে উত্তরবঙ্গ, পরিস্থিতি সরজমিনে দেখতে আজই পাহাড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Next: সিপিএম কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব! বাম কর্মীদের হুমকি, সরব সেলিম

সম্পর্কিত গল্প

1000444506.webp

স্কুলব্যাগে আগ্নেয়াস্ত্র পাচারের ছক, এনজেপি স্টেশনে ধৃত বিহারের ২ যুবক

Online Desk অক্টোবর 26, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.