Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিউ আলিপুর কলেজে শিল্পের ভবিষ্যৎ নিয়ে ঝাঁঝালো সওয়াল-জবাব!

নিউ আলিপুর কলেজে শিল্পের ভবিষ্যৎ নিয়ে ঝাঁঝালো সওয়াল-জবাব!

Online Desk জুন 20, 2026
WhatsApp-Image-2026-06-20-at-18.56.27.jpeg

ওঙ্কার ডেস্ক: নিউ আলিপুর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ, হেরিটেজ স্টাডি সেন্টার এবং এনসিসির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারের মূল বিষয় ছিল ‘বাংলার শিল্প: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’। স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্বোধনী পর্বের পর আলোচনার মূল সুর বেঁধে দেন সভার প্রধান বক্তা তথা বিশিষ্ট আইনজীবী ও বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। বাংলার বিগত ৪০০ বছরের বাণিজ্যিক ইতিহাসের এক সুদীর্ঘ খতিয়ান টেনে তিনি বলেন যে, এই মাটির শিল্পায়নের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং তা গোটা দেশকে পথ দেখিয়েছে। তবে সোনালী অতীতের গৌরবগাথা শোনানোর পাশাপাশি, বিগত কয়েক দশকে এ রাজ্যে বিনিয়োগের গ্রাফ তরতরিয়ে নেমে যাওয়ার পেছনে প্রশাসনিক গাফিলতি ও নানা নীতিগত জটিলতার কথা স্পষ্ট ভাষায় মেনে নেন তিনি। দেবজিৎ সরকারের মতে, “জমি নীতির সঠিক স্থায়িত্ব এবং আইনি স্বচ্ছতা যদি না থাকে, তবে কোনো বড় কর্পোরেট বা বিনিয়োগকারী এই রাজ্যে কোটি কোটি টাকা ঢালতে ভরসা পাবেন না”। “বর্তমান কেন্দ্রীয় সরকার মূলত এই লাল ফিতের ফাঁস ও প্রতিকূল পরিবেশটাই বদলে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চাইছে” বলে তিনি দাবি করেন। একই সঙ্গে উপস্থিত কলেজ পড়ুয়াদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, “এখন আর প্রথাগত চাকরির ভরসায় হাত গুটিয়ে বসে থাকার সময় নেই”।
সভাপতির আসনে বসে বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী ড. মোহিত রায় কিছুটা আক্ষেপের সুরেই ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, “বাংলা বরাবরই উদ্ভাবক, দূরদর্শী ব্যক্তিত্ব এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসার এক সমৃদ্ধ ক্ষেত্র ছিল, অথচ আমরা আমাদের সেই গৌরবময় ঐতিহ্যকে উদযাপন করতে বা ধরে রাখতে ব্যর্থ হয়েছি”।
কলেজের অধ্যক্ষ ড. জয়দীপ ষড়ঙ্গী তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানান যে, “বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার এবং সমাজ পরিবর্তনের উপযোগী সমস্যা সমাধানের বিপুল ক্ষমতা রয়েছে। তরুণ উদ্যোক্তাদের যেকোনো গঠনমূলক উদ্যোগে কলেজ কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে”। এই সুর টেনেই সাংবাদিকতা বিভাগের প্রধান ড. অমর্ত্য সাহা মনে করিয়ে দেন যে, “সরকারি সুযোগসুবিধা ও ঋণের নীতিগুলো সম্পর্কে পড়ুয়ারা যত বেশি ওয়াকিবহাল হবে, তত সহজে তারা নিজেদের ক্ষুদ্র বা মাঝারি উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে পারবে”। “আর রাজ্যে নতুন কারখানা বা ব্যবসার পরিধি বাড়লে তবেই কলেজ পাশ করা ছাত্রছাত্রীদের জন্য প্রকৃত কর্মসংস্থান তৈরি হবে’ বলে আশ্বাস তাঁর। অন্যদিকে উদ্যোক্তা শুভময় মাইতি নিজের ব্যবসায়িক লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা ও পথ চলার কাহিনী ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন । বাংলাকে আবার শিল্পের হাত ধরে শীর্ষস্থানে দেখতে চাওয়াই যে তাঁর মতো নতুন প্রজন্মের ব্যবসায়ীদের লক্ষ্য, তাও তিনি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপ্তি ভাষণে হেরিটেজ স্টাডি সেন্টারের আহ্বায়ক ড. অনিকেত মহাপাত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন যে, “সমাজ, রাজ্য ও দেশের মূল সমস্যাগুলো নিয়ে নিজস্ব কায়দায় আলোচনা করা শিক্ষাবিদদের এক নৈতিক কর্তব্য”। তবে বক্তাদের দীর্ঘ বক্তব্যের পর অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্রছাত্রীরাও স্বতস্ফুর্ত ভাবে এই আলোচনায় অংশগ্রহন করে।

Post Views: 140

Continue Reading

Previous: পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী, ইতিহাস জানতে যুবসমাজকে আহ্বান মোদীর
Next: দক্ষিণের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি, উত্তরে জারি লাল সতর্কতা

সম্পর্কিত গল্প

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

1000370597.jpg

বিপর্যয়ের মাঝে চিনে ৫.১ মাত্রার ভূমিকম্প, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে

Online Desk আগস্ট 28, 2026
1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.