Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রামনবমী মামলায় এন.আই.এ ঠেকাতে মরিয়া রাজ্য. ফের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা

রামনবমী মামলায় এন.আই.এ ঠেকাতে মরিয়া রাজ্য. ফের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা

Online Desk জুলাই 28, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ রামনবমী মামলায় এন.আই.এ ঠেকাতে মরিয়া রাজ্য। সুপ্রিমকোর্ট রাজ্যের এন.আই.এ বিরোধিতা সংক্রান্ত আবেদন খারিজ করার পরেও কলকাতা হাই কোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর এজলাসে ফের একই আবেদন নিয়ে মামলা দায়ের রাজ্যের।
এদিন কেন্দ্রের আইনজীবী দাবি করেন এই মামলা শোনার এক্তিয়ার নেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চের। এরপরেই এই মামলা থেকে সরে দাড়ান বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ফলে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আবার অসহযোগিতার মামলার শুনানির মুখে পরতে হবে রাজ্যকে। উল্লেখ্য বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই তদন্ত চালানোর ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার আবেদন ইতিমধ্যেই করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন.আই.এ। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত রামনবমীতে হাওড়া এবং উত্তর দিনাজপুরে ব্যাপক অশান্তির ঘটনায় এন.আই.এ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। কলকাতা হাই কোর্ট সেই মামলার তদন্ত ভার এন.আই.একে দেয়। এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। এন.আই.এ কেবল দেশের সুরক্ষার প্রশ্নে তদন্ত করতে পারে। এই মামলায় দেশের সুরক্ষা বিঘ্নিত হয়নি বলে সুপ্রিম কোর্টে সওয়াল করে রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টেও ধাক্কা খাবার পর ফের কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর এজলাসে একই আবেদন নিয়ে মামলা দায়ের কিছু অবাকই করেছে প্রবীন আইনজীবীদের। এবার বিচারপতি জয় সেনগুপ্ত কি রায় দেন সেদিকেই তাকিয়ে আইনজ্ঞ মহল।

Post Views: 69

Continue Reading

Previous: জিতল ভারত, কপিলের রেকর্ডও ভাঙলেন জাদেজা
Next: নিজের সাফল্যর জন্য ক্যাপ্টেন রোহিতকে ধন্যবাদ দিলেন কুলদীপ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.