Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরি দেবার নাম করে ঘুষ ! আদালতকর্মীর বিরুদ্ধে FIR- এর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

চাকরি দেবার নাম করে ঘুষ ! আদালতকর্মীর বিরুদ্ধে FIR- এর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত। স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরি পেতে দিতে হবে এক লাখ ২৫ হাজার টাকা। বাইরের কোনো দালাল নয়, অভিযুক্ত স্বপন জানা কলকাতা হাই কোর্টেরই অরিজিনাল সাইটের কারেন্ট রেকর্ড ডিপার্টমেন্টের কর্মী। তাকেই টাকা দিলে হবে চাকরি। তার আগে মামলা ফাইল করে দ্রুত শুনানির ব্যাবস্থা করতে দু দফায় নেওয়া হয় ৪৫ হাজার টাকা। এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান ২০০৯ সালের দৃষ্টিহীন পরীক্ষার্থী হরেকৃষ্ণ রণজিৎ। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবারই অভিযুক্তের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনই ডেপুটি শেরিফের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। প্রয়োজনে পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করবে অভিযুক্ত ওই হাইকোর্ট কর্মীকে। অভিযুক্ত ওই হাইকোর্ট কর্মীকে রেজিস্ট্রার ভিজিলেন্সের কাছে হাজির করতে হবে।
উল্লেখ্য হাই কোর্টের ওই অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে মঙ্গলবারই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান বেহালার দৃষ্টিহীন বাসিন্দা হরেকৃষ্ণ রণজিৎ। দু দফায় তাঁর থেকে ৪৫ হাজার টাকা ঘুষ নেবারও অভিযোগ করেন হরেকৃষ্ণবাবু। অভিযোগ শুনেই ডাকিয়ে আনা হয় ওই কর্মীকে। তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও অনলাইনে টাকা দেওয়া হয়েছে বলে নথি দেখান অভিযোগকারী। তারপরই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশকে FIR দায়ের করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনই ডেপুটি শেরিফের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।

Post Views: 112

Continue Reading

Previous: ফের নির্দল তৃণমূলদের দলে না ফেরানোর কড়া বার্তা অভিষেকের
Next: মার্টিনেজ উন্মাদনায় ভাসলো মোহনবাগান

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.