Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এক বছরের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, দক্ষিণ শহরতলির যাত্রীদের ভোগান্তি তুঙ্গে

এক বছরের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, দক্ষিণ শহরতলির যাত্রীদের ভোগান্তি তুঙ্গে

Online Desk জুলাই 30, 2025
1200px-The_metro_of_Orange_line_of_Kolkata_3.jpg

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কলকাতার যাত্রীদের জন্য বড়সড় ধাক্কা। শহরের ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে অবস্থিত ‘কবি সুভাষ’ মেট্রো স্টেশন এক বছরের জন্য বন্ধ হয়ে গেল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনটির মূল কাঠামোতে একাধিক ফাটল দেখা যাওয়ায় সম্পূর্ণ স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হতে সময় লাগবে কমপক্ষে ৯ থেকে ১০ মাস, তবে সব মিলিয়ে তা এক বছরও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা।
গত সোমবার থেকেই বন্ধ হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ স্টেশনের পরিষেবা। প্রাথমিকভাবে কয়েকটি পিলারে ফাটলের কথা বলা হলেও, পরে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম, ছাদ, ড্রেনেজ ব্যবস্থা এবং দেওয়ালের অবস্থাও অত্যন্ত বিপজ্জনক। বর্তমানে স্টেশনের ২১টি পিলারের মধ্যে অন্তত ৪টি পিলারে গভীর ফাটল এবং আরও কয়েকটিতে হালকা চিড় ধরা পড়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, গোটা স্টেশন নতুন করে নির্মাণ করতে ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে। সম্ভাব্য খরচ ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৪২ লক্ষ টাকা।
দক্ষিণ শহরতলির নিউ গড়িয়া ও আশপাশের বহু এলাকার যাত্রীদের জন্য কবি সুভাষ ছিল একমাত্র ভরসা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন থেকে যাতায়াত করতেন। স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের জীবনে কার্যত নেমে এসেছে নিত্যদিনের ভোগান্তি। বিকল্প ব্যবস্থার কোনও স্পষ্ট রূপরেখাও মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও জানানো হয়নি।

এই পরিস্থিতি ফের একবার প্রশ্ন তুলছে কলকাতা মেট্রোর অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের গাফিলতি নিয়ে। ইতিমধ্যেই একাধিক স্টেশনে বারবার বিপজ্জনক ঘটনা ঘটেছে। কখনও ট্র্যাকে জল পড়ছে, কখনও ছাদ উড়ে যাচ্ছে ঝড়ে। কর্মী সঙ্কটও রয়েছে চরমে অনুমোদিত সংখ্যার থেকে প্রায় ৪০ শতাংশ কম কর্মী নিয়ে চলছে পরিষেবা।

Post Views: 203

Continue Reading

Previous: ঘাটালের বন্যা পরিস্থিতি, প্রশাসনিক বৈঠকে দেব !
Next: মৃত্যুর তার নামে মোহনবাগান ক্যান্টিন হোক মোহনবাগান রত্ন নিয়ে বললেন টুটু বসু

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.