Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভরা মেট্রোতে বন্ধুকে ছুড়ি মেরে খুন দক্ষিনেশ্বরে; আতঙ্কে মেট্রোযাত্রী

ভরা মেট্রোতে বন্ধুকে ছুড়ি মেরে খুন দক্ষিনেশ্বরে; আতঙ্কে মেট্রোযাত্রী

Online Desk সেপ্টেম্বর 12, 2025
metro.png

ওঙ্কার ডেস্ক: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে শুক্রবার বিকেলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। স্কুল পড়ুয়াদের মধ্যে সামান্য ঝগড়া মুহূর্তের মধ্যে রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মেট্রোর ভিড় জমা প্ল্যাটফর্মে প্রথমে দুই ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সেই বিবাদ ধীরে ধীরে উপরের তলায় খাদ্যদোকানের সামনে গিয়ে উত্তপ্ত আকার ধারণ করে। অভিযোগ, তখনই এক ছাত্র হঠাৎ করে ছুরি বার করে অপর ছাত্রকে পেটের দিকে আঘাত করে।
আহত পড়ুয়া সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। ঘটনাস্থলে হইচই পড়ে যায়। মেট্রো যাত্রী ও স্টেশনে উপস্থিত অন্যান্যরা হতভম্ব হয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় পড়ুয়াটিকে দ্রুত প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাতের গুরুতরতার কারণে পরে তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ওই কিশোরের মৃত্যু হয়।
জানা গিয়েছে, মৃতের বয়স সতেরো বছর। এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পরপরই মেট্রো স্টেশন চত্বরে পৌঁছয় রেল সুরক্ষা বাহিনী ও স্থানীয় পুলিশ। স্টেশন ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মেট্রো স্টেশনের মতো জনবহুল স্থানে এভাবে ছুরি নিয়ে হামলার ঘটনা প্রকাশ্যে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণে এমন ভয়ঙ্কর পরিণতি ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Post Views: 116

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির মাথা কেটে খুন সহকর্মীর
Next: ছত্তিশগড়ের বিজাপুরে বন্দুকযুদ্ধে নিহত ২ মাওবাদী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.