Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের বিজাপুরে বন্দুকযুদ্ধে নিহত ২ মাওবাদী

ছত্তিশগড়ের বিজাপুরে বন্দুকযুদ্ধে নিহত ২ মাওবাদী

Online Desk সেপ্টেম্বর 12, 2025
crpf-1280.jpg

ওঙ্কার ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই মাওবাদী। ছত্তিশগড়ের রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে বিজাপুর জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয় নিষিদ্ধ ঘোষিত সিপিআই (মাওবাদী) দলের ক্যাডারদের।

শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে পুলিশ জানতে পারে বিজাপুর জেলার নির্দিষ্ট জায়গায় মাওবাদীরা রয়েছেন। সেই খবরের ভিত্তিতে বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সকালে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষস্থল থেকে দুটি মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে, বাহিনীর কোনও জওয়ান আহত হননি। ঘটনাস্থল থেকে অস্ত্র, বিস্ফোরক এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, বৃহস্পতিবার, রায়পুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে গড়িয়াবন্দ জেলায়, নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ বালকৃষ্ণ-সহ ১০ জন মাওবাদীকে গুলি করে হত্যা করে নিররাপত্তা বাহিনীর একটি যৌথ দল।

প্রসঙ্গত, মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণের জেরে বৃহস্পতিবার দুই সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিআরপিএফ জওয়ানরা যখন মাইন অপসারণ অভিযান করছিলেন সেই সময় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে দুই জওয়ান আহত হন।

Post Views: 128

Continue Reading

Previous: ভরা মেট্রোতে বন্ধুকে ছুড়ি মেরে খুন দক্ষিনেশ্বরে; আতঙ্কে মেট্রোযাত্রী
Next: মণিপুর সফরে মোদী, কিন্তু এত দেরি কেনো?

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.