Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ১৫ বছর পর কলকাতা মেট্রোয় সুখবর, কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট ব্যবস্থা

১৫ বছর পর কলকাতা মেট্রোয় সুখবর, কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট ব্যবস্থা

Online Desk জানুয়ারি 24, 2026
WhatsApp-Image-2026-01-24-at-18.01.17-1.jpeg

ওঙ্কার ডেস্ক: প্রায় ১৫ বছর পরে কলকাতা মেট্রোয় নয়া সিদ্ধান্ত। লোকাল ট্রেনের মতই কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট ব্যবস্থা। এবারে যাওয়া-আসার টিকিট একবারেই কেটে মেট্রোয় চড়তে পারবেন যাত্রীরা। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘পরীক্ষামূলক ভাবে রিটার্ন টিকিটের ব্যবস্থা করছি। যাত্রীরা টিকিট কেটে এন্ট্রি গেটে স্ক্যান করে যেতে পারবেন। একই ভাবে ফেরার সময়েও বুকিং কাউন্টারে যেতে হবে না, সরাসরি এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। শুধু রিটার্ন জার্নির জন্য টিকিট নিজের কাছে রেখে দেবেন।’
ইতিমধ্যেই এই রিটার্ন টিকিট সিস্টেম চালু হয়েছে। পাঁচটি রুটেই এই পরিষেবা পাওয়া যাচ্ছে। ২০১১ সালের ১ অগস্ট থেকে টিকিট ব্যবস্থা উঠে গিয়ে কলকাতা মেট্রো রেলে চালু হয়েছিল টোকেন সিস্টেম। সেই দিন থেকেই বন্ধ হয়ে যায় রিটার্ন টিকিট ব্যবস্থা।
ফলে একপ্রকার হয়রানির শিকার হতে হচ্ছিল যাত্রীদের। যদি কোনও যাত্রীর যদি কার্ড না থাকে, তবে তাঁকে যাওয়ার সময়ে এবং ফেরার সময়ে দুবার’ই বুকিং কাউন্টারের সামনে দীর্ঘ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো। এই সিঙ্গল টিকিট ব্যবস্থা নিয়ে বিরক্তি বাড়ছিল যাত্রীদের মধ্যেও। দুই দফায় লাইনে দাঁড়ানোর বদলে একবারে টিকিট কেটে আসা-যাওয়ার ব্যবস্থা চালুর দাবিও উঠছিল।
এ ছাড়া কলকাতা মেট্রোয় এখনও সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। ১৫, ২৫, ৩৫-এর ভাড়ায় খুচরো নিয়েও নিত্য সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। ঝামেলা পোহাতে হয় কাউন্টারে থাকা কর্মীকেও। সমস্ত দিক নজরে রেখে ফের মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট সিস্টেম।

Continue Reading

Previous: নিপা ভাইরাসে মন্দা খেজুর রস বিক্রিতে
Next: ফের ভারতে খেলতে না আসার আর্জি বাংলাদেশের; জবাবের অপেক্ষা না করেই বিশ্বকাপ থেকে বাদ মেনেছে নজরুল

সম্পর্কিত গল্প

New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.