Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জবরদখলকারী তৃনমূল কাউন্সিলরকে উৎখাত করলো পুলিশ

জবরদখলকারী তৃনমূল কাউন্সিলরকে উৎখাত করলো পুলিশ

Online Desk জুলাই 24, 2023
20230724_182110.jpg

সুনন্দা দত্ত,হুগলী:অন্যের ফ্ল্যাট দখল করে থাকা তৃণমূল কাউন্সিলরকে উৎখাত করলো উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে কোন্নগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রত্যাশা এ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোর দখল করে রেখেছিলেন কোন্নগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসিত চক্রবর্তী।কিন্তু ফ্ল্যাটটি প্রোমোটার এর কাছ থেকে বৈধ ভাবে কিনেছিলেন কোন্নগর এলাকারি বাসিন্দা সুপ্রিয় চৌধুরী।২০০৬ সালে স্থানীয় প্রোমোটার এর কাছ থেকে সমস্ত টাকা মিটিয়ে ফ্ল্যাটটি কেনেন সুপ্রিয় বাবু।।এরপর অসুস্থতার কারণে মৃত্যু হয় ওই প্রোমোটারের।কিন্তু ২০১৪ সালে সুপ্রিয় বাবু জানতে পারেন তার ফ্ল্যাটটি দখল করেছে তৃণমূল কাউন্সিলর অসিত চক্রবর্তী।এরপরেই জেলা কনজিউমার কোর্টের দ্বারস্থ হন সুপ্রিয় বাবু। দীর্ঘ আট বছর আইনি লড়াইয়ের পর জয় পান তিনি।কোর্ট জানায় কাউন্সিলর যে ফ্ল্যাটটি দখল করে আছেন তার আসল মালিক সুপ্রিয় বাবু।তাই ফ্ল্যাটটি অবিলম্বে খালি করিয়ে সুপ্রিয় বাবুর হাতে তুলে দিতে হবে।আর সেই নির্দেশের পরেই নিরপেক্ষ ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন।তৃণমূল কাউন্সিলর এর দখল করা ফ্ল্যাটটি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে খালি করায় উত্তরপাড়া থানা।
এই বিষয়ে ফ্ল্যাট এর আসল মালিক সুপ্রিয় চৌধুরী বলেন দীর্ঘদিন লড়াইয়ের পরে সত্যের জয় হলো। ফ্ল্যাটটি ক্ষমতার অপব্যাবহার করে দখল করে রেখেছিলেন কাউন্সিলর অসিত চক্রবর্তী।দীর্ঘ আট বছর লড়াইয়ের পর ফ্ল্যাট ফেরত পাওয়ায় তিনি খুব খুশি।
এই বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন আইন সকলের জন্যই এক। তাই আদালতের নির্দেশ আমরা মাথা পেতে নিয়েছি।তবে তৃনমূলের এক কাউন্সিলর এইভাবে প্রতারণার ঘটনা জড়িয়ে পড়া এবং পরে ফ্ল্যাট থেকে উৎখাত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

Post Views: 76

Continue Reading

Previous: বিএসএসকেও হারাতে ব্যর্থ ইস্টবেঙ্গল
Next: উদ্বোধন হল কালীঘাট স্পোর্টস‌‌‌ লাভার্স অ্যাসোসিয়েশনের জার্সি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.