Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আলাদা রাজ্যের দাবিতে এক জোট কামতাপুরি, আদিবাসী এবং গোৰ্খারা

আলাদা রাজ্যের দাবিতে এক জোট কামতাপুরি, আদিবাসী এবং গোৰ্খারা

Online Desk আগস্ট 13, 2023
12nb.png

নিজস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের স্বীকৃতি দিতে হবে। এই দাবিতে এবার একজোট হল কামতাপুর প্ৰোগ্ৰেসিভ পাৰ্টি (কেপিপি), বিমল গুরুং-এর গোৰ্খা জনমুক্তি মোৰ্চা এবং আদিবাসী সংগঠন জয় বিরসা মুন্ডা উলগুলান।
দার্জিলিংয়ে গোৰ্খা জনমুক্তি মোৰ্চার শিঙিমারির কেন্দ্রীয় কার্যালয়ে কেপিপি, গোৰ্খা জনমুক্তি মোৰ্চা এবং জয় বিরসা মুন্ডা উলগুলানের শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি বৈঠক হয়। প্রায় পাঁচ ঘণ্টা টানা বৈঠকের পর কেপিপি, গোৰ্খা ও আদিবাসী সংগঠনের নেতৃত্ব আলাদা রাজ্যের দাবিতে লোকসভা নির্বাচনের আগেই ঐক্যবদ্ধ আন্দোলনের এক মত পোষণ করেছে বলে জানা গিয়েছে। রুদ্ধদ্বার বৈঠকে কেপিপির সভাপতি অধীরচন্দ্র রায়, সহ সভাপতি বুধারু রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য পুলিন রায়, গোৰ্খা জনমুক্তি মোৰ্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, গোৰ্খা যুব কমিটির সভাপতি রমন রাই, জয় বিরসা মুন্ডা উলগুলানের পক্ষে সভাপতি কমল কুজুর সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে তিনটি সংগঠনের সকল নেতৃত্ব একসঙ্গে স্বীকার করেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে চাইলে একজোট হতে হবে এবং একটি-ই লক্ষ্য রাখতে হবে। লোকসভা নির্বাচনের আগে তাঁরা উত্তরবঙ্গ জুড়ে আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন গড়ে তুলতে মরিয়া। পাশাপাশি লোকসভা নির্বাচনে, যার যেখানে শক্তি বেশি তারা সেখানে প্রার্থী দেবেন, বাকিরা সমর্থন করবে। আলিপুরদুয়ারে প্রার্থী দেবে আদিবাসী সংগঠন, কোচবিহার ও জলপাইগুড়িতে কামতাপুর প্ৰোগ্ৰেসিভ পাৰ্টি এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে গোৰ্খা জনমুক্তি মোৰ্চা। উত্তরবঙ্গে বাকি চারটি আসনে কে কোথায় প্রার্থী দেবেন তা পরবর্তী বৈঠকে ঠিক হবে বলে সুত্রের খবর। আরও জানা গিয়েছে, মালদার দুটি আসন সহ বালুরঘাট ও রায়গঞ্জ আসনে লড়াই করতে চাইছে কেপিপি।

Post Views: 126

Continue Reading

Previous: রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৭
Next: হাড়োয়ায় তৃনমূল নেতা খুন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.