Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কৃষ্ণনগরে ছাত্রী খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিংহ গ্রেফতার; কোতোয়ালি থানায় হবে জিজ্ঞাসাবাদ

কৃষ্ণনগরে ছাত্রী খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিংহ গ্রেফতার; কোতোয়ালি থানায় হবে জিজ্ঞাসাবাদ

Online Desk সেপ্টেম্বর 1, 2025
krishnanagar.png

ওঙ্কার ডেস্ক: নদিয়ার কৃষ্ণনগরে কলেজছাত্রী ঈশিতা মল্লিক খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত দেশরাজ সিংহ। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গুজরাতের জামনগর থেকে ধরা পড়েছিলেন দেশরাজের মামা কুলদীপ সিংহ। এ বার প্রধান অভিযুক্তকেও পাকড়াও করায় তদন্তে নতুন দিগন্ত খুলবে বলে মনে করছে পুলিশ।
গত ২৫ অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতেই মাথায় তিনটি গুলি করে খুন করা হয় কলেজছাত্রী ঈশিতাকে। তদন্তে উঠে আসে, প্রেমে ব্যর্থ হয়ে পরিকল্পিত ভাবে এই খুনের ছক কষেছিল দেশরাজ। জানা গিয়েছে, তরুণী সম্পর্ক রাখতে অস্বীকার করায় বারবার হুমকি দিত অভিযুক্ত। এমনকি, আত্মহত্যার নাটক সাজিয়ে ভিডিয়ো পাঠিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। শেষমেশ ঈশিতার মন না গলাতেই নির্মম হত্যাকাণ্ড ঘটে। খুনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল দেশরাজ। প্রথমে দেওরিয়ায় পৈতৃক বাড়িতে গা-ঢাকা দিয়েছে বলে অনুমান করা হচ্ছিল। কিন্তু কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক দল কয়েক দিন ধরে তল্লাশি চালিয়েও তাকে ধরতে পারছিল না। অবশেষে সীমান্তবর্তী এলাকা থেকে ধরা পড়ল অভিযুক্ত।
সুত্রের খবর দেশরাজ উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় মা ও বোনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। তার বাবা বিএসএফ জওয়ান। তবে পরিবারের শিকড় উত্তরপ্রদেশেই। তদন্তে জানা গিয়েছে, দেশরাজের দুই আত্মীয় দঙ্গল সিংহ ও মঙ্গল সিংহের বিরুদ্ধে খুন-সহ প্রায় ৪০টি মামলা রয়েছে। কয়েক দিন আগেই তাঁরা জেল থেকে ছাড়া পেয়েছেন। তাই আশঙ্কা ছিল, দেশরাজ তাঁদের কাছেও আশ্রয় নিতে পারে। এছাড়া, খুনের আগে দেশরাজের গোরক্ষপুরে থাকা খুড়তুতো ভাই নিতিন প্রতাপ সিংহের সঙ্গেও যোগাযোগ হয়েছিল। তাঁকে নিয়েও পুলিশের সন্দেহ রয়েছে যে, খুনের পরিকল্পনায় তাঁর ভূমিকা থাকতে পারে।
অভিযোগ, খুনের পর দেশরাজ প্রথমে মামা কুলদীপ সিংহের সঙ্গেই যোগাযোগ করে এবং মামা তাঁকে পালাতে সাহায্য করেন। কুলদীপকে গ্রেফতারের পরেই দেশরাজকে ধরার সুত্র পায় পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, দেশরাজকে জিজ্ঞাসাবাদ করলে একাধিক অজানা তথ্য সামনে আসবে এবং খুনের পরিকল্পনায় আর কারা যুক্ত ছিল, তা স্পষ্ট হবে।

Post Views: 137

Continue Reading

Previous: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.০
Next: চাকরি ফেরতের দাবিতে এসএসসি ভবন অভিযানে ‘যোগ্য’ চাকরিহারারা

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.