Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সরকার যদি দোষ করে থাকে,প্রায়শ্চিত্ত করবে:কুণাল

সরকার যদি দোষ করে থাকে,প্রায়শ্চিত্ত করবে:কুণাল

Online Desk ডিসেম্বর 9, 2023
20231209_182907.jpg

শেখ চিকু, কলকাতা:চাকরিপ্রার্থীদের আন্দোলনের ১০০০তম দিনে সরগরম রাজ‍্য রাজনীতি। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কুণাল ঘোষ ধর্নামঞ্চে পৌঁছতেই উত্তাপের আঁচ আরো বেড়ে যায়। ‘সরকার যদি ভুল করে থাকে, তবে তাকে প্রায়শ্চিত্তও করতে হবে’- কুনালের মন্তব্যে ফের তোলপাড় রাজ্য রাজনীতি।চাকরিপ্রার্থীদের আন্দোলনের শনিবার ১০০০ তম দিন। সকাল থেকেই ময়দান চত্বর ছিল সরগরম। এদিন সাড়ে তিনটে নাগাদ ঘটনাস্থলে যান তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তাকে দেখে আবারও উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ওঠে ‘চোর চোর’ স্লোগান।
এদিন মানবিকতার খাতিরে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে এসেছেন বলে জানান কুনাল ঘোষ পাশাপাশি ধর্না মঞ্চ থেকে ফোন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সূত্রের খবর, শিক্ষা মন্ত্রী চাকরিপ্রার্থীদের বৈঠক হবে আগামী সোমবার দুপুর তিনটেয়। দিনশেষে প্রাপ্তি এটুকুই। ‘সরকার যদি ভুল করে থাকে তবে তাকেই প্রায়শ্চিত্ত করতে হবে’ এদিন কুনালের এই মন্তব্য রাজ্য রাজনীতির ক্ষেত্রে আলাদা তাৎপর্য বহন করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

শনিবার মহিলা চাকরিপ্রার্থী রাসমণি পাত্র মাথার চুল বিসর্জন দেন চাকরির দাবিতে। নিজেদের দাবিকে সামনে রেখে ক্যামেরার সামনে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপরেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।একদিকে যোগ্যপ্রার্থীদের শিক্ষক পদে নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানের হাজারতম দিনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে মিছিল করে বামফ্রন্ট।এদিন ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।ধর্না মঞ্চে গিয়েছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খাঁ প্রমুখ ।
কবে মিলবে নিয়োগ? পরিবার-পরিজনদের ছেড়ে দীর্ঘদিন ধরে চলছে রাস্তায় বসে আন্দোলন। কবে ফিরবেন বাড়িতে মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন রেখেছেন চাকরিপ্রার্থীরা। এই পরিস্থিতিতে আগামী সোমবার শিক্ষামন্ত্রী চাকরিপ্রার্থীদের বৈঠক থেকে কোনো সমাধানসূত্র মেলে নাকি সেদিকে নজর রয়েছে সকলের।

Post Views: 103

Continue Reading

Previous: সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদারের শতরানে বিজয় হাজারের শেষ আটে বাংলা
Next: কুনালের নিশানায় পার্থ না‌ আরো অন্য কেউ?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.