Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রশাসনের স্বস্তি, উঠলো রাতভর অবস্থান

প্রশাসনের স্বস্তি, উঠলো রাতভর অবস্থান

Online Desk সেপ্টেম্বর 3, 2024
pc.png

সঞ্জয় রায়চৌধুরী, কোয়েল বনিক, কলকাতা : সোমবার ৩ সেপ্টেম্বর দুপুর ২ টো- কলেজ স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেয় জুনিয়র ডাক্তাররা. চার দফা দাবির মধ্যে অন্যতম ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ.
শুরু থেকেই এই অভিযান রুখতে তৎপর ছিল পুলিশ. ডাক্তারদের আটকাতে বসানো হয়েছিল ব্যারিকেড. ব্যারিকেডগুলো বাঁধা হয় লোহার শিকল দিয়ে. তবে, তাতেও দমে যাননি আন্দোলনকারীরা.
বাধা পেয়ে সেখানেই অবস্থানে বসে পড়েন ডাক্তাররা. তাদের তখনও দাবি, যতক্ষণ না সিপি-র সঙ্গে দেখা হচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন. পুলিশকর্মীরা এসে বোঝালেও কোনও কাজ হয়নি. এরপর সন্ধ্যাবেলায় তারা খবর পান সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই. এই খবর চাউর হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা. তবে, একথাও জানিয়ে দেন যে এই বিক্ষোভ অবস্থান তারা চালিয়ে যাবেন. এরপর রাতভর চলে জুনিয়র ডাক্তারদের অবস্থান.
২২ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে অবশেষে আন্দোলকারীদের নৈতিক জয় হয়. পুলিশের তরফে জানানো হয়, সিপি দেখা করতে রাজি. এরপর ২২ জনের একটি প্রতিনিধি দল লালবাজারে গিয়ে দেখা করেন বিনীত গোয়েলের সঙ্গে. এদিন নজিরবিহীন দৃশ্য দেখলো বাংলা. সিপি-র কাছে গিয়েই সিপি-র পদত্যাগ চাইলেন ডাক্তাররা. পাশাপাশি, সেই প্রতীকী শিরদাঁড়া নিয়ে তারা মিছিল করছিলেন, তাও তারা তুলে দিলেন পুলিশ কমিশনারের হাতে.
তবে, বৈঠক করেও মিললো না রফাসূত্র. আন্দোলন যেমন চলছিল, চলবে. তবে, লালবাজারের কাছে এই বিক্ষোভ মঞ্চ তুলে নেওয়া হবে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করে বেরিয়ে জানালেন ছাত্রনেতা.

ছাত্রছাত্রীরা বউবাজার থেকে অবস্থান তুলে নিতে সম্মত হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে প্রশাসন। আন্দোলনকারী মেডিকেল ছাত্ররা জানিয়েছেন,
লালবাজারের অবস্থান তারা তুলে নিলেও কলেজে কলেজে আন্দোলন অবস্থান চলবে। সুতরাং সরকারি হাসপাতালগুলোতে পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না.

Post Views: 70

Continue Reading

Previous: যৌথ বাহিনীর দঙ্গে মাওবাদীদের গুলির লড়াই, নিহত ৯ পিএলজিএ’র সদস্য
Next: আকাশের পরিধি এবারে ৭ জেলায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.