Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আদালত চত্বরে আইনজীবীকে মারধর, প্রতিবাদে কর্মবিরতি আইনজীবীদের

আদালত চত্বরে আইনজীবীকে মারধর, প্রতিবাদে কর্মবিরতি আইনজীবীদের

Online Desk ডিসেম্বর 12, 2024
court-work.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা: আদালত চত্বরে আইনজীবীকে মারধরের অভিযোগ। আর তার প্রতিবাদে কর্মবিরতিতে বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীরা। ইতিমধ্যে ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত গত নভেম্বর মাসের ২৪ তারিখে। বসিরহাট মহকুমা আদালত চত্বরের মধ্যেই আইনজীবী বিশ্বজিৎ রায়-সহ চার জনের উপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। আইনজীবীদের মারধর ও হেনস্থা করা হয়। সেই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর তদন্তে নেমে ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অধরা মূল অভিযুক্ত। তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার বসিরহাট মহকুমা আদালতের প্রায় ৪০০ আইনজীবী আইনি পরিষেবা বন্ধ করে দিয়ে কর্মরতির ডাক দিয়েছেন। বৃহস্পতিবারও সেই কর্মবিরতি চলছে। আইনজীবী বিশ্বজিৎ রায় বলেন, ‘আদালত চত্বরের মধ্যেই এসে দুষ্কৃতীরা মারধর করলো, আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি, আমাদের মধ্যে কেউ কেউ এই ঘটনাকে মদদ দিচ্ছে কাজের পরিবেশ নেই পরিষেবা বন্ধ করে বাধ্য হয়ে পথে নামতে হচ্ছে।’

অন্যদিকে আইনজীবীদের লাগাতার আন্দোলনের ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন মামলার কারণে আদালতে আসা বাদী ও বিবাদী পক্ষের লোকজন আইনি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

Post Views: 103

Continue Reading

Previous: জামিনে ছাড়া পেয়েই নাবালিকা খুন, দেহ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিল অভিযুক্ত
Next: বিচারের আগেই অভয়ার পরিবারের আইনজীবীর দায়িত্ব ছাড়লেন বৃন্দা গ্রোভার! এবার কে দায়িত্বে?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.