Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • গ্রহণগ্রাসে কোজাগরী

গ্রহণগ্রাসে কোজাগরী

Online Desk অক্টোবর 27, 2023
IMG-20231027-WA0252.jpg

সাহানা বসু: ২৮ শে অক্টোবর শনিবার কোজাগরী লক্ষী পূজো। উমা ফিরে যাওয়ার পর যখন হৃদয় ভারাক্রান্ত সকলের ঠিক তখনই মর্ত‍্যে আগমন উমাকন্যা লক্ষ্মীর। বাংলার ঘরে ঘরে চলছে লক্ষ্মীপুজোর তোড়জোড়। তবে এ বছর কিন্তু কোজাগরী পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ রয়েছে অর্থাৎ বলতে গেলে গ্রহণ গ্রাসে কোজাগরী। তবে তাই বলে কি লক্ষ্মীপুজো দেওয়া যাবে না? এই প্রশ্ন আপনার মনে উঁকি দিতেই পারে। তবে না ভয় পাওয়ার কারণ নেই পূজো আপনি দিতে পারবেন তবে এর জন্য রয়েছে একটি নির্দিষ্ট সময়। সে বিষয়ে জানতে হলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।কে জাগতি? এই কথা থেকে কোজাগরী কথাটির উৎপত্তি। এদিন ধন-সম্পত্তির দেবী লক্ষ্মী গৃহস্থের ঘরে রাতে পদার্পণ করেন বলে বিশ্বাস। সেই সময় কারো ঘরের দরজা বন্ধ থাকলে দেবী লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন না। তাই কোজাগরী পূর্নিমার দিন অনেকেই গোটা রাত জেগে কাটান। এবছর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৮ শে অক্টোবর ভোর ৪টে বেজে ১৭ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ২৯ শে অক্টোবর ভোর রাত ১টা ৫৩ তে। চন্দ্রোদয়ের সময় সন্ধে ৫টা বেজে ২০ মিনিট।২৮শে অক্টোবর বেলা ১১টা ৩৯ মিনিট থেকে ২৯শে অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত রয়েছে কোজাগরী লক্ষ্মীপূজোর সময়। এবার জেনে নিন গ্রহণের সময়।২৮ শে অক্টোবর রাত ১টা ৫ মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণের মোক্ষকাল রাত ২টো ২৪ মিনিট। সূতক সময় শুরু হবে বিকেল ৪টা ৫ মিনিট থেকে । গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাপ্ত হবে সূতক কাল। শাস্ত্র অনুযায়ী এই সূতককালে পুজো করা উচিত নয়। তাই ২৮ তারিখ এই সূতক সময় শুরু হওয়ার আগেই সম্পন্ন করতে হবে লক্ষ্মীপূজো।

Post Views: 120

Continue Reading

Previous: সিএসজেসিতে হল মিডিয়া সেন্টার
Next: লক্ষী লাভের আশায় প্রতিমা তৈরিতে ব্যস্ত চড়িদা গ্রামের শিল্পীরা

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.