Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বাজেট পেশের ৩ দিন পরই ঢুকল লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ টাকা

বাজেট পেশের ৩ দিন পরই ঢুকল লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ টাকা

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
S.24-LAXMI-BHANDAR.png

নিজস্ব প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনা ; বাজেট পেশ হবার পর থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১,৫০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। রায়দিঘি জুড়ে খুশির হাওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের।
লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে দেড় হাজার হওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠলেন রায়দিঘির মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করার পরই আজ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১,৫০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। এতদিন যেখানে হাজার টাকা পেতেন মহিলারা, সেখানে দেড় হাজার টাকা হাতে পেয়ে খুশির হাওয়া বইছে গোটা রায়দিঘি জুড়ে।
শুক্রবার সকালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পেতেই স্থানীয় মহিলারা কোম্পানিরঠেক বাজার ও ব্লক পার্শ্ববর্তী এলাকায় মহিলারা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন। মাথায় লক্ষ্মীর ভান্ডারের প্রতীক নিয়ে মিষ্টিমুখ করানো হয়, সবুজ আবির মেখে উল্লাস প্রকাশ করেন তারা, অনেকেই জানান, মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন, ঠিক সেইভাবেই সকালে অ্যাকাউন্টে ১,৫০০ টাকা জমা পড়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।
শুধু মহিলারাই নন, রায়দিঘির রাস্তায় রাস্তায় স্থানীয় বাসিন্দা, টোটো চালক, অটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেন মহিলারা। গোটা এলাকাজুড়ে যেন উৎসবের আবহ তৈরি হয়।
লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধিতে আপ্লুত মহিলারা জানান, “দিদির এই সিধান্তে আমরা খুব খুশি । আমরা চাই দিদি আবার মুখ্যমন্ত্রী হোক”।

Continue Reading

Previous: “যা আছে সেটাই সামলাতে পারছেনা ইসলামাবাদ!” কাশ্মীর প্রসঙ্গে শেহবাজকে কটাক্ষ উমর আদুল্লাহ
Next: ঝড়খালিতে বাঘের আতঙ্ক তৈরি খাঁচা ছাগলের টোপ, বাঘ ধরতে বাঘের সাথেই লুকোচুরি

সম্পর্কিত গল্প

New-Project-79.webp

ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-78.webp

সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-77.webp

দীপাবলির আগেই বড় ঘোষণা মোদী সরকারের, ফের ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় কর্মীদের

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

New-Project-79.webp

ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

Online Desk অক্টোবর 28, 2026
Muhanbagan.jpg

কোচের পাশেই বাগান কর্তারা

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-78.webp

সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-77.webp

দীপাবলির আগেই বড় ঘোষণা মোদী সরকারের, ফের ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় কর্মীদের

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.