Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেহনতি জনতার ব্রিগেডে বামেদের বড় মুখ সেলিম, মীনাক্ষীর নাম নেই

মেহনতি জনতার ব্রিগেডে বামেদের বড় মুখ সেলিম, মীনাক্ষীর নাম নেই

Online Desk এপ্রিল 20, 2025
Lefts-Brigade-Rally.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বামেদের ব্রিগেড সমাবেশ আয়োজিত হচ্ছে রবিবার। এদিনের সমাবেশে বক্তা তালিকায় রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মূলত সেলিমই এদিনের সমাবেশে বড় মুখ। কিন্তু সূত্রের খবর, এই সমাবেশের বক্তা তালিকায় রাখা হয়নি মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম। আর যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সিপিএম সূত্রের খবর, রবিবারের ব্রিগেডে যারা বক্তৃতা দেবেন তাঁরা হলেন, কৃষকসভার অমল হালদার, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে, সিটুর অনাদি সাহু, ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার, বন্যা টুডু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার সন্ধ্যায় সেলিম বলেন, ‘মানুষের বেঁচে থাকার যে লড়াই চলছে সেটাই আমাদের ব্রিগেড সমাবেশের মূল বার্তা।’ সূত্রের খবর, রবিবার, কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৭টি মিছিল ব্রিগেডে যাবে। শিয়ালদহ স্টেশন ও হাওড়া স্টেশন থেকে মিছিল যাবে ব্রিগেডে। চড়া রোদের কথা মাথায় রেখে এদিন সভা শুরু হবে দুপুর ৩টেতে।

মীনাক্ষী মুখোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে তরুণ কর্মী সমর্থকদের মধ্যে। এদিনের সমাবেশে বক্তা হিসেবে মীনাক্ষীর নাম না থাকায় তাই অনেকে হতাশ হয়েছেন। তবে ২৬ এর নির্বাচনের আগে বামেরা সেলিমকে বড় মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন। এবারে সরাসরি সিপিএমের ব্যানারে ব্রিগেড হচ্ছে না। ব্রিগেডের আয়োজক দলের শ্রমিক, কৃষক এবং খেতমজুর সংগঠন। ২৬ এর নির্বাচনকে মাথায় রেখে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সমস্ত দল। সেই আবহে খেটে খাওয়া মেহনতি মানুষের ব্রিগেড থেকে সেলিম-সহ বাম নেতারা কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

অন্যদিকে, এদিন হাওড়ার দিক থেকে আসা বাম কর্মী সমর্থকরা ব্রিগেড পৌঁছতে সমস্যায় পড়েন। তাঁদের অভিযোগ, এদিন সকাল থেকে হাওড়ায় ফেরি পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। হাওড়ায় এসে আটকে পড়ায় তাঁরা ক্ষোভ উগড়ে দেন প্রশাসনের বিরুদ্ধে। ব্রিগেডমুখী জনতাকে আটকাতে ফেরি বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

Post Views: 92

Continue Reading

Previous: জল্পনার অবসান, ১ নয় ২টি বাংলা শো’য়ের সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি
Next: মুর্শিদাবাদে ‘বাবা-ছেলে হত্যাকাণ্ডে’ গ্রেফতার ‘মূল চক্রী’! ধৃতের সংখ্যা বেড়ে ৪

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.