স্পোর্টস ডেস্ক : আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় আসবেন লিওনেল মেসি। তবে মেসি ছাড়াও থাকছে চমক। মেসি ছাড়াও থাকবেন একজন মেসির সতীর্থ হিসেবে একটা বার্সেলোনায় খেলা পর্তুগিজ তারকা ডেকো। অপরজন প্রখ্যাত ব্রাজিলিয়ান তারকা উইংব্যাক দানি আলভেজ। এছাড়া কলকাতায় মেসির অনুষ্ঠানে যুবভারতীতে থাকবেন অমিতাভ বচ্চন। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত জানিয়েছেন মেসির অনুষ্ঠানে টিকিটের দাম শুরু ৩৮৫০ টাকা থেকে। অনলাইনে টিকিট কাটা যাবে ৮ থেকে ১২ অক্টোবর। ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সকাল ১০ যাবেন এলএমটেন। সেখানে একটি সেলিব্রিটি ম্যাচ হবে। থাকবেন অমিতাভ বচ্চন ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, বাইচুং ভুটিয়ারা। মিউজিক্যাল কনসার্ট হবে মেসি পেনাল্টি মারবেন। তার পর এক স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে কিছু শিশুর সঙ্গে মেসি দেখা করবেন। ১৪ তারিখ মেসি যাবেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিকেল পাঁচটার সময়ে হবে অনুষ্ঠান। সেখানেও হবে একটি সেলিব্রিটি ম্যাচ। বাকি প্রোগ্রামগুলো একই থাকছে। সেলিব্রিটিদের মধ্যে থাকতে পারেন শাহরুখখান, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বলিউডের একাধিক তারকা।
১৫ তারিখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম রয়েছে মেসির তৃতীয় ও শেষ ইভেন্ট।
