Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার

নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার

Online Desk এপ্রিল 29, 2025
arm-ind.jpg

ওঙ্কার ডেস্ক: রাত হলেই জম্মুকাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তানের সেনা জওয়ানরা। সোমবার রাতেও পাক বাহিনী গুলি চালিয়েছে নিয়ন্ত্রণরেখায়। এ নিয়ে পর পর পাঁচ রাত টানা যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনা।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ‘২৮ ও ২৯ এপ্রিল মধ্যবর্তী রাতে পাকিস্তানি সেনা উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীতে এবং জম্মু অঞ্চলের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় ছোট বন্দুক দিয়ে গুলি চালিয়েছে।’ তবে পাক বাহিনীর গুলির পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।এর আগে রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত এলাকায় গুলি চালায় পাক সেনা। পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনী জম্মুকাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকা জওয়ানদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। এক সেনা কর্তা বলেন, ‘পাকিস্তানি সেনাদের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য জয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে এক নেপালি-সহ ২৬ জনকে গুলি করে খুন করেছে জঙ্গিরা। যার পর থেকে সীমান্তে উত্তেজনা বেড়েছে। এই ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করা। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে সিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে। সেই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করেছে ইসলামাবাদ।

Post Views: 144

Continue Reading

Previous: প্রশাসনের নাকের ডগায় দিব্যি চলছিলো পোকা সহ আইস ক্রিম তৈরি, ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে
Next: এপ্রিলের শেষে বৃষ্টিতে স্বস্তি, সপ্তাহ জুড়ে বৃষ্টির পুর্বাভাস, ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.