Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলার ৯ টি কেন্দ্রের মধ্যে নজরে ৪ কেন্দ্র

বাংলার ৯ টি কেন্দ্রের মধ্যে নজরে ৪ কেন্দ্র

Online Desk মে 31, 2024
Untitled.png

তামসী রায় প্রধানঃ সপ্তম দফায় লোকসভা নির্বাচন শনিবার ১ জুন। শেষ দফায় বাংলার ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ। আর এই দফাতেই নির্বাচনী লড়াইয়ে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। শেষমেশ জয়ের হাসি কে হাসবেন তা বোঝা যাবে ৪ জুন ফল প্রকাশের দিন।
যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট এবং জয়নগর কেন্দ্রে ভোট। শেষ দফার নির্বাচন বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই। আর এই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যাদবপুর, কলকাতা উত্তর, দমদম এবং বসিরহাট কেন্দ্রে বলে রাজনৈতিক মহলের দাবি।
এক সময়ে বামেদের লাল যাদবপুরে এবার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থী ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। বিজেপির টিকিটে লড়ছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি ভরসা রেখেছে, সদ্য তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া তাপস রায়ের ওপর। বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য লড়াই করবেন হাত চিহ্নে।
দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায়’র ওপর ভরসা রেখেছে তৃণমূল। এই কেন্দ্রে বামেদের প্রার্থী সুজন চক্রবর্তী। বিজেপির টিকিটে দমদম থেকে প্রার্থী হয়েছেন শীলভদ্র দত্ত।
লোকসভা নির্বাচন ঘোষণার প্রায় আগে থেকেই শিরোনামে সন্দেশখালি। উত্তর ২৪ পরগনার এই সন্দেশখালি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নরুল ইসলাম। বিজেপির টিকিটে লড়ছেন রেখা পাত্র। সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার।

Post Views: 98

Continue Reading

Previous: প্রচারপর্ব শেষ হতেই ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী
Next: সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.