Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কাশ্মীরে নিহত জঙ্গিরাই পহেলগাঁওর হত্যাকারী, অমিত শাহ্-র প্রমাণ তালিকায় বন্দুক, পাকিস্তানে তৈরি চকলেট

কাশ্মীরে নিহত জঙ্গিরাই পহেলগাঁওর হত্যাকারী, অমিত শাহ্-র প্রমাণ তালিকায় বন্দুক, পাকিস্তানে তৈরি চকলেট

Online Desk জুলাই 29, 2025
Amit.jpg

ওঙ্কার ডেস্ক : লোকসভায় অপারেশন সিন্দুর বিতর্কের ভাষণ দিতে গিয়ে অমিত শাহ নিশ্চিত করলেন, অপারেশন মহাদেবে নিহত তিন জঙ্গিই পহেলগাঁও হত্যালীলায় জড়িত ছিল। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সোমবার জম্মু ও কাশ্মীরে অপারেশন মহাদেবে ২২শে এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত তিন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনী হাতে নিহত হয়েছে। অপারেশন সিন্দুর বিতর্কের সময় লোকসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোমবার সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সুলেমান, আফগানি এবং জিবরান নামে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি বলেন, সুলেমান একজন শীর্ষ লস্কর কমান্ডার ছিলেন এবং নিরাপত্তা সংস্থাগুলির কাছে পহেলগাঁও হামলায় তার জড়িত থাকার প্রমাণ রয়েছে। আফগান এবং জিবরানও “এ-তালিকাভুক্ত” জঙ্গি ছিলেন।

অমিত শাহ্ বলেন, “আমি সংসদ এবং জাতিকে বলতে চাই যে বৈসরন উপত্যকায় যারা আমাদের নাগরিকদের হত্যা করেছিল, তাদের মধ্যে এই তিনজনও ছিল এবং তাদেরও হত্যা করা হয়েছে,” অপারেশন মহাদেবের সাফল্যের জন্য নিরাপত্তা কর্মীদের অভিনন্দন জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনিপহেলগাঁও সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পরে শ্রীনগরে পৌঁচেছিলেন। সেই রাতে এবং পরের দিন সকালে একটি নিরাপত্তা বৈঠকেও নেতৃত্ব দেন। তিনি বলেন, “আমরা নিশ্চিত করেছি যে সন্ত্রাসবাদীরা পাকিস্তানে পালিয়ে যেতে পারে না”।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ মে গোয়েন্দা ব্যুরো দাচিগামে জঙ্গিদেরর উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়েছিল। তিনি বলেন, জঙ্গিদের যোগাযোগ আটকানোর জন্য আইবি এবং সেনাবাহিনী বিশেষ প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে। ২২ জুলাই এলাকায় জঙ্গিদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর যৌথ অভিযান শুরু করা হয়। তাতেই আমরা নিরীহ নাগরিকদের হত্যাকারী তিনজন সন্ত্রাসবাদীকে খতম করেছি”।

এই তিন নিহত সন্ত্রাসবাদীই যে পহেলগাঁও হামলায় জড়িত ছিল তার ব্যাখ্যা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এনআইএ আগে এই সন্ত্রাসবাদীদের যারা আশ্রয় দিয়েছিল তাদের গ্রেফতার করে। তাদের মৃতদেহ যখন শ্রীনগরে আনা হয় তখন আমরা তাদের মৃতদেহ শনাক্ত করতে বলেছিলাম।”

তিনি বলেন, “আরও নিশ্চিতকরণের জন্য পহেলগাঁওর হামলাস্থল থেকে উদ্ধার করা বুলেট শেলের ফরেনসিক রিপোর্ট ব্যবহার করা হয়। জঙ্গিদের খতম করার পর তাদের রাইফেলগুলি বাজেয়াপ্ত করা হয়। একটি ছিল M9, অন্য দুটি ছিল AK-47। একটি বিশেষ বিমানে এই রাইফেলগুলি চণ্ডীগড় কেন্দ্রীয় FSL (ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে) নিয়ে যাওয়া হয়। সেখানেই ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার জন্য এই রাইফেলগুলি থেকে গুলি করে খালি বুলেট শেল পরীক্ষা করা জানা যায় পহেলগাঁওয়ে ব্যবহৃত রাইফেলের সঙ্গে মিল রয়েছে। তারপরই নিশ্চিত হওয়া যায় যে এই তিনটি রাইফেল নিরীহ নাগরিকদের হত্যা করার জন্য ব্যবহৃত হয়েছিল”।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের সময় সন্ত্রাসের প্রভুদের নির্মূল করেছিলেন। আর এখন সেনাবাহিনী এবং CRPF সেই সন্ত্রাসবাদীদের নির্মূল করেছে”। বিরোধীদের লক্ষ্য করে অমিত শাহ্ বলেন, আশা করেছিলাম, পহেলগাঁওয়ের খুনিদের খতম করার খবরে রাজনৈতিক অঙ্গনের উভয় পক্ষেই আনন্দিত হবে। কিন্তু বিরোধীদের মুখ কালো হয়ে গেছে। এটা কেমন রাজনীতি ? জঙ্গিরা মারা গেছে, আপনারা খুশি নন”?

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম যখন প্রশ্ন তোলেন যে সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে এসেছে তার প্রমাণ কি ? উত্তরে অমিত শাহ্ বলেন, আমাদের কাছে প্রমাণ আছে যে তিনজনই পাকিস্তানি। আমাদের কাছে তিনজনের মধ্যে দুজনের পাকিস্তানের ভোটার নম্বর আছে। আমরা তাদের কাছে পাকিস্তানে তৈরি চকলেট পেয়েছি”।

Post Views: 297

Continue Reading

Previous: বাঙালি নিগ্রহ কাণ্ডে নিজের দাবিতে অনড় মমতা, চ্যালেঞ্জ দিল্লি পুলিশকে
Next: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর; ‘ভুয়ো নাম থাকবেই না’, ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.