Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাঙালি নিগ্রহ কাণ্ডে নিজের দাবিতে অনড় মমতা, চ্যালেঞ্জ দিল্লি পুলিশকে

বাঙালি নিগ্রহ কাণ্ডে নিজের দাবিতে অনড় মমতা, চ্যালেঞ্জ দিল্লি পুলিশকে

Online Desk জুলাই 29, 2025
20250721_164506.jpg

নিজস্ব সংবাদদাতা : দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার ও নিগ্রহ করা হচ্ছে বলে অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দিল্লিতে কাজে যাওয়া বাঙালি শ্রমিক পরিবারের এক মহিলা ও শিশুকে দিল্লি পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন দিল্লি পুলিশের ডিএসপি (পূর্ব) অভিষেক ধনিয়া। সাংবাদিকদের সামনে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ওই অভিযোগ ভিত্তিহীন। মঙ্গলবার দিল্লি পুলিশের সেই দাবিকে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী।

বীরভূমের ইলামবাজারের সরকারি কর্মসূচি থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সোমবার ওই বাচ্চাটার কথা বলেছিলাম। একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকেই মিটিংয়ে বলেছিলাম। রেকর্ড চেক করুন। বলেছিলাম ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। আমরা চাইব, তাঁরা যাতে ফিরে আসেন। আর কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।’

এদিকে দিল্লির পুলিশ সাংবাদিক বৈঠকে জানায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে পোস্ট করার পর তদন্ত শুরু করি আমরা। সংশ্লিষ্ট মহিলা আমাদের কাছে দাবি করেন, ২৬ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ সাদা পোশাকে দিল্লি পুলিশের চার জন কর্মী তাঁদের বাড়িতে এসে তাঁদেরকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তাঁদের কাছ থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। মারধরও করা হয়। এর পর পুলিশকর্তা জানান, ওই মহিলার দাবি ভিত্তিহীন।

Post Views: 226

Continue Reading

Previous: গুজরাতে মহিলা ডাক্তারকে ডিজিটাল অ্যারেস্ট; চার মাসে ১৯ কোটি টাকা হাতিয়েছে দুষ্কর্তীরা
Next: কাশ্মীরে নিহত জঙ্গিরাই পহেলগাঁওর হত্যাকারী, অমিত শাহ্-র প্রমাণ তালিকায় বন্দুক, পাকিস্তানে তৈরি চকলেট

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.