Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুজরাতে মহিলা ডাক্তারকে ডিজিটাল অ্যারেস্ট; চার মাসে ১৯ কোটি টাকা হাতিয়েছে দুষ্কর্তীরা

গুজরাতে মহিলা ডাক্তারকে ডিজিটাল অ্যারেস্ট; চার মাসে ১৯ কোটি টাকা হাতিয়েছে দুষ্কর্তীরা

Online Desk জুলাই 29, 2025
digital-arrest.png

ওঙ্কার ডেস্ক: ‘আপনার মোবাইলে আপত্তিকর কনটেন্ট পাওয়া গিয়েছে’, ফোনের ওপার থেকে ভয়ভীতি দেখিয়ে এক চিকিৎসকের কাছে শুরু হয়েছিল এক বিভীষিকার যাত্রা। গুজরাতের গান্ধীনগরের বাসিন্দা ওই চিকিৎসক বুঝতেও পারেননি যে চার মাস ধরে তিনি এক ভয়ংকর ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছেন। শেষমেশ, ‘ডিজিটাল অ্যারেস্ট’ এর নামে তাঁর কাছ থেকে প্রতারকরা হাতিয়ে নেয় ১৯ কোটি টাকা।
ঘটনার সূত্রপাত গত ১৫ মার্চ। প্রথমে এক ব্যক্তি ফোন করে নিজেকে সরকারি সংস্থার প্রতিনিধি বলে দাবি করেন। এরপর একে একে ফোন করতে থাকে একাধিক প্রতারক, কেউ ‘সাব-ইন্সপেক্টর’, কেউ বা ‘পাবলিক প্রসিকিউটর’। প্রত্যেকেই জানায়, চিকিৎসকের বিরুদ্ধে মানি লন্ডারিং-এর অভিযোগ উঠেছে, তাঁর মোবাইলে আপত্তিকর কনটেন্ট মিলেছে, ফোনে নজরদারি চলছে, এবং শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হতে পারে। ভয়, লজ্জা ও চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক। আতঙ্কে একে একে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে থাকেন। শুধু ব্যাঙ্কেই নয়, বন্ধক রাখা হয় সোনার গয়নাও, সেই টাকা দিয়েও ভরে তোলা হয় প্রতারকদের অ্যাকাউন্ট।
দুষ্কর্তীদের চক্রান্ত ছিল সুপরিকল্পিত। প্রতারকরা শুধু ফোনেই থামেনি। চিকিৎসককে বলা হয়, তিনি এখন ‘ডিজিটালি গ্রেফতার’। তাই কোথাও যাওয়ার আগে বা বাড়ি থেকে বেরোলে ভিডিও কলে লোকেশন জানাতে হবে। এমনকি বাইরে বেরোলে প্রতিদিন প্রতারকদের জানাতে হতো কোথায় যাচ্ছেন, কী করছেন। যেন তিনি এক সাইবার জেলের বন্দি।
এই ভয় ও মানসিক নিপীড়ন চলে টানা তিন মাস। তারপর একদিন সব বন্ধ। তখনই চিকিৎসকের মনে সন্দেহ হয়, এবং বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর ১৫ জুলাই গুজরাতের সাইবার অপরাধ দফতরে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে গুজরাত CID-এর সাইবার শাখা। তদন্তকারীরা জানান, ‘ডিজিটাল গ্রেফতার’ এর নামে একা একজন নাগরিকের থেকে এত বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা দেশে প্রথম। ইতিমধ্যেই সুরাত থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, যার অ্যাকাউন্টে এখনও ১ কোটি টাকা জমা রয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রে বহুজন জড়িত। ধৃতের জিজ্ঞাসাবাদে মিলতে পারে মূলচক্রীদের পরিচয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি টাকার খোঁজে এখন চলছে অনুসন্ধান।

Post Views: 235

Continue Reading

Previous: মাঝ আকাশে বিমানে বিপর্যয়, পাইলটের বুদ্ধিমত্তায় নব জীবন পেলেন যাত্রীরা
Next: বাঙালি নিগ্রহ কাণ্ডে নিজের দাবিতে অনড় মমতা, চ্যালেঞ্জ দিল্লি পুলিশকে

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.