Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মাঝ আকাশে বিমানে বিপর্যয়, পাইলটের বুদ্ধিমত্তায় নব জীবন পেলেন যাত্রীরা

মাঝ আকাশে বিমানে বিপর্যয়, পাইলটের বুদ্ধিমত্তায় নব জীবন পেলেন যাত্রীরা

Online Desk জুলাই 29, 2025
20250729_170725.jpg

ওঙ্কার ডেস্ক: পাইলটের বুদ্ধিমত্তার জেরে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল যাত্রীবাহী বিমান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিউনিখগামী ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের বাঁ দিকের ইঞ্জিনটি মাঝ আকাশে বিকল হয়ে পড়ে। কিন্তু ত্রুটি বুঝতে পেরে চালক দ্রুত মে ডে সংকেত পাঠান কন্ট্রোল টাওয়ারে। আর এর পরেই জরুরি অবতরণ করানো হয় বিমানটির।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওয়াশিংটনের ডালাস বিমানবন্দর থেকে যাত্রীবাহী বিমানটি উড়ান শুরু করে। প্রায় ৫ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর পরেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার পরেই জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন পাইলট। অবতরণের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করেছিল বিমানটিতে থাকা ভর্তি জ্বালানি। ২ ঘণ্টা ৩৮ মিনিট ধরে যাত্রীবাহী বিমানটি জ্বালানি কমাতে ওয়াশিংটনের উত্তর-পশ্চিম আকাশে চক্কর কাটে। এয়ার ট্রাফিক কন্ট্রোল এর অনুমতিতে ধাপে ধাপে জ্বালানি ফেলে। এই কাজে মাথায় রাখতে হয়েছিল অন্য বিমানের গতিবিধি। জ্বালানি যাতে অন্য বিমানে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হয়েছিল। জ্বালানি কমানোর পর দুই পাইলট ডালাস বিমানবন্দরের রানওয়ে ১৯ সেন্টারে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের মাধ্যমে জরুরি অবতরণ করেন।

উল্লেখ্য এই ঘটনা নেটিজেনদের মধ্যে গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে।সম্প্রতি ঘটা ওই দুর্ঘটনায় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের বিমানটি ইঞ্জিন বিকল হয়ে মুহূর্তের মধ্যে মাটিতে আছড়ে পড়ে। যার ফলে মৃত্যু হয় ২৪১ জন। এ ছাড়াও বিমানটি যে এলাকায় ভেঙে পড়েছে সেখানকার ১৯ জনেরও মৃত্যু হয়।

Post Views: 220

Continue Reading

Previous: দুই বঙ্গ জুড়লো অজয় নদের সেতু, সাধারণের জন্য এবার চটজলদি জলদি পথ
Next: গুজরাতে মহিলা ডাক্তারকে ডিজিটাল অ্যারেস্ট; চার মাসে ১৯ কোটি টাকা হাতিয়েছে দুষ্কর্তীরা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.