Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুই বঙ্গ জুড়লো অজয় নদের সেতু, সাধারণের জন্য এবার চটজলদি জলদি পথ

দুই বঙ্গ জুড়লো অজয় নদের সেতু, সাধারণের জন্য এবার চটজলদি জলদি পথ

Online Desk জুলাই 29, 2025
Kanksa-1.jpg

সন্তোষ কুমার মন্ডল, কাঁকসা : অজয় নদের উপর স্থায়ী সেতু তৈরি হওয়ার ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হল। সুবিধে হল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যেও যোগাযোগের। প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৭ সালে কাঁকসার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু জমিজট সহ বিভিন্ন কারণে সেতু নির্মাণে বেশ কিছুটা সময় লাগলো। সেতুটি শিবপুর এলাকায় শুরু হয়ে ইলামবাজারের টিকরবেতায় শেষ হয়েছে। সেতুটির মোট দৈর্ঘ্য ২.৭৩ কিলোমিটার। যার মোট খরচ ১৩৭ কোটি টাকা। ইলামবাজার হয়ে ঘুরে দুর্গাপুর মুচিপাড়া যেতে হলে কমপক্ষে ২৫কিলোমিটার রাস্তা বেশি যেতে হয়। এই সেতু চালু হলে মুচিপাড়া-শিবপুর রাস্তা ধরে শান্তিনিকেতন যাওয়ার দূরত্ব প্রায় ২২-২৫কিলোমিটার কমে যাবে।

সেতু উদ্বোধনে শিবপুরের দিকে দু’টি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চে আধিকারিকরা আছেন। অন্যটি সাধারণ দর্শকদের জন্য। মঞ্চের ঠিক সামনেই এলসিডি স্ক্রিন রয়েছে। ইলামবাজার থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি দেখানো হচ্ছে। সেতুর উপর ফলক উন্মোচন করল গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক, মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

 

এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, “দুই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। দীর্ঘদিন ধরে কাঁকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব কেন্দুলী যাওয়ার জন্য অস্থায়ী ভাবে একটি বালি মাটি দিয়ে তৈরি সেতু নির্মাণ করা হত, বর্ষার সময় অজয় নদের জলে তা প্রতিবারই ভেসে যেত। সেই অস্থায়ী সেতু ভেসে যাওয়ার ফলে দুই জেলার মানুষকে দুর্ভোগ পোহাতে হত”।

এই পরিস্থিতিতে মাসখানেক ধরে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যেত। যদিও নৌকা পরিষেবা চালু করা হলেও বড় গাড়ি এবং বাস পরিষেবা পুরোপুরি বন্ধ থাকত। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল, ওই জায়গায় একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হলে দুই জেলার মানুষ উপকৃত হবে। কারণ বর্ষার সময় অজয় নদের জলের তোড়ে অস্থায়ী সেতু ভেসে যাওয়ার ফলে দুই জেলার মানুষকে সমস্যার মধ্যে পড়তে হত। সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন দুই জেলার মানুষ। অবশেষে ২ জেলার মানুষের আবেদনে সাড়া দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। সেইমতো গত কয়েক বছর ধরে ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও কাঁকসার শিবপুরের দিকে জমি জটের কারণে থমকে গিয়েছিল কাজ। পরে প্রশাসনিক তৎপরতায় জমির মালিকদের সাথে কথা বলে সেই জমি জট কাটিয়ে শুরু হয় কাজ। ব্রিজের কাজ সম্পন্ন হয়ে গেলেও সেটি সময় মতো চালু করা যায়নি। কারণ এলাকার মানুষ ও দুই জেলার প্রশাসন চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই ব্রিজের উদ্বোধন হোক। সেইমতো ব্রিজ উদ্বোধন করার প্রক্রিয়া শুরু হওয়ায়। প্রশাসনের পক্ষ থেকে শনিবার ব্রিজ পরিদর্শন করে জেলা প্রশাসন।

দুই জেলার মানুষ জানিয়েছেন, ব্রিজ চালু হওয়ায় উভয় জেলার মানুষ সমস্যার থেকে মুক্তি পেল। এর ফলে দুই জেলার মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়বে বলে তাঁদের আশা। এতদিন যে সমস্ত মানুষ নানান বাধা অতিক্রম করে রুজিরুটির জন্য দুর্গাপুর শহরে যেতেন, তাঁদেরও দুর্ভোগ মিটলো। এছাড়াও যে সমস্ত কলেজ পড়ুয়ারা দুর্গাপুর শহরের বুকে বিভিন্ন কলেজে পড়াশোনা করতো, তারাও সময়ের মধ্যে নিজেদের কলেজে পৌঁছতে পারবে। দুর্গাপুর শহরে ইতিমধ্যে বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। ফলে উন্নত মানের চিকিৎসার জন্য বীরভূম মুর্শিদাবাদ বা মালদা থেকে যে সমস্ত মানুষ এতদিন ঘুর পথে দুর্গাপুরে পৌঁছতো তাদের ক্ষেত্রে অনেকটাই কম সময়ের ভেতরে দুর্গাপুরে পৌঁছানো সম্ভব হয়ে উঠবে বলে তারা জানিয়েছেন।

Post Views: 282

Continue Reading

Previous: রাজ্যে প্রথম জলাধার-ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের সূচনা, ১১৪২ কোটি টাকারও বেশি ব্যয়ে ১০০০-র বেশি উন্নয়ন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next: মাঝ আকাশে বিমানে বিপর্যয়, পাইলটের বুদ্ধিমত্তায় নব জীবন পেলেন যাত্রীরা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.