Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রানাঘাট- কৃষ্ণনগরে কেমন হল ভোট ?

রানাঘাট- কৃষ্ণনগরে কেমন হল ভোট ?

Online Desk মে 13, 2024
krishnanagar.png

ওঙ্কার ডেস্ক : চতুর্থ দফায় ভোট হল নদিয়া জেলার দুই কেন্দ্র কৃষ্ণনগর এবং রানাঘাটে. কৃষ্ণনগরে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হলেও কোথাও কোথাও কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে. এদিন চাপড়া, নাকাশিপাড়ার সংখ্যালঘু বেল্টে উত্তেজনার ছবি ধরা পড়ে. জোট প্রার্থী এস এম সাদি অভিয়োগ তোলেন, বাম সমর্থক ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে. এরপর তিনি নিজেই ভোটারদের বুথে নিয়ে যান. সকাল থেকেই নিজের কেন্দ্রে কার্যত ছুটে বেরালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র.
দুপুর ৩ টে নাগাদ, তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তেহট্ট. বাঁশ-লাঠি দিয়ে মারধর করেছে তৃণমূল, অভিযোগ বিজেপির. পাল্টা বিজেপির কোন্দল বলে কটাক্ষ শাসকদলের.

অন্যদিকে, ইভিএম-এর অন্য বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে পদ্মফুলে,এমনই অভিযোগ তৃণমূলের। ঘটনাটি ঘটেছে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের পলসুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া ৫৯ নম্বর বুথে। প্রিসাইডিং অফিসার কে বিষয়টি জানানোর পর বদলে দেওয়া হয় ইভিএম মেশিনটি। বেশ খানিকক্ষণ ভোটদান প্রক্রিয়া বন্ধ থাকার পর চালু হয় ভোট দান পর্ব।

নদিয়ার আরেকটি কেন্দ্র রানাঘাটে নির্বাচন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে বলে খবর. তৃণমূল প্রার্থী মুকুমটমণি অধিকারী অভিযোগ তোলেন, বিজেপির হয়ে নির্বাচন কমিশনের একাংশ কাজ করছে. সোমবার নবদ্বীপ ব্লকের তিওয়রখালি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহন কেন্দ্র পরিদর্শনে এসে এমনই মন্তব্য করেন তিনি.

উল্লেখ্য, কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের ওপরেই ফের একবার আস্থা রেখেছে তৃণমূল. রাজমাতা অমৃতা রায়কে রাজনৈতিক মযদানে নামিযে চমক দিযেছে বিজেপি. বাম কংগ্রেস জোটের প্রার্থী এস এম সাদি.
অন্য়দিকে, রানাঘাটে জনপ্রিয় মতুয়া মুখ মুকুটমণি অধিকারীকে টিকিট দিযেছে তৃণমূল. বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকেই ফের একবার প্রার্থী করেছে বিজেপি. বাম-কংগ্রেস জোটের বাজি অলকেশ দাস.

Post Views: 111

Continue Reading

Previous: ভোট দিলেই মিলছে মুড়ি ঘুগনি
Next: বহরমপুরে কে করবে বাজিমাত ?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.