Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়ম না মানলে পরীক্ষা বাতিল, জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি

নিয়ম না মানলে পরীক্ষা বাতিল, জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি

Online Desk ফেব্রুয়ারি 7, 2025
ESDRFGT.png

ওঙ্কার ডেস্ক- নানান উদ্বেগের মধ্যে সোমবার শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এবার ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চলেছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে রয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষায় নেওয়া হয়েছে আরও কড়া ব্যবস্থা। শুক্রবার সাংবাদিক বৈঠকে তা নিয়ে সতর্ক করে দিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

হাতে আর মাত্র তিনটে দিন! কিন্তু মাধ্যমিক নিয়ে উদ্বেগের শেষ নেই। পরীক্ষা নিয়ে গত কয়েকদিন ধরে চাপানউতোরের শুরু হয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে অ্যাডমিটের জট থেকে ২০১৬ সালে চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষা পরিচালনা বয়কটের হুঁশিয়ারি । এদিকে হাইকোর্টের নির্দেশ, যে সব পরীক্ষার্থী এখনও অ্যাডমিটকার্ড পায়নি, ৯ তারিখের মধ্যে যেন তাদের হাতে তা পৌঁছে দেওয়া হয়। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, উদ্বেগের আবহে সবটাই কড়া হাতে মোকাবিলা করতে চাইছে পর্ষদ।। প্রশ্নফাঁস ও টোকাটুকি রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হয়েছে। কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এসব রুখতে পর্ষদের টিম ঘুরবে স্কুলে স্কুলে।

তবে একসঙ্গে শতাধিক ছাত্রের অ্যাডমিট কার্ড না পাওয়া নিয়েও উদ্বিগ্ন পর্ষদ সভাপতি। বিষয়টি যে খুব চাপের তা স্বীকারও করে নিয়েছেন তিনি। সোমবার পরীক্ষা শুরু হচ্ছে। তার আগে এনরোলমেন্ট হচ্ছে ১৮১ জন পড়ুয়ার। তাঁর কথায়, পরীক্ষার্থীদের এই পরিস্থিতির জন্য দায়ী সামান্য কয়েকটা স্কুল। এদের জন্য গোটা পরীক্ষা ব্যবস্থাটাই বিঘ্নিত হচ্ছে।

Post Views: 150

Continue Reading

Previous: তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুনের প্রতিবাদে ব্যারাকপুরে মিছিল,হাজির ছিলেন পার্থ ভৌমিক ও ছয়জন বিধায়ক
Next: দিল্লিতে ইন্দ্রপতন, পরাজিত অরবিন্দ কেজরিওয়াল, জিতে আপের মান বাঁচালেন অতিশী (বিজেপি ৪৯,আপ ২১, কংগ্রেস ০)

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.