Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দম্পতিকে গাছে বেঁধে, সিগারেটের ছ্যা*কা দিয়ে মারধর

দম্পতিকে গাছে বেঁধে, সিগারেটের ছ্যা*কা দিয়ে মারধর

Online Desk জুলাই 17, 2024
kkkkk.png

নিজস্ব প্রতিনিধি: মধ্যযুগীয় বর্বরতা ! না তালিবানি শাসন! মালদার কালিয়াচকের এক নির্মম ঘটনায় শোরগোল রাজ্য জুড়ে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যের উপস্থিতিতেই এলাকায় বসল তিন তিনবার সালিশি সভা। আর সেই সালিশি সভায় এক দম্পতিকে পরকীয়ার অভিযোগ তুলে মারধর। সালিশি সভা শেষে গোটা রাত এই দম্পতিকে ঘরবন্দি করে রাখার অভিযোগ। সেখানেই যেন ক্যামেরাহীন এক সিনেমা চললো গোটা রাত।গত শুক্রবার সিনেমার কায়দায় তাদের সাথে আচরণ করে অভিযুক্তরা। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। জল খেতে চাইলেও মুখের কাছে জল ফেলে দেওয়া হয় কিন্তু তাদেরকে খেতে দেওয়া হয় না বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এরপর শনিবার সকালে আবারো ওই দম্পতিকে গাছে বেঁধে মারধর করা হয়। সিগারেটের ছ্যাকা দিয়ে মাথার চুল কেটে ঘুঁটে ও জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ। গত শুক্রবারের ঘটনা সম্পর্কে পুলিশ কিছু না জানলেও শনিবার এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আক্রান্ত দম্পতিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় আক্রান্ত ওই ব্যক্তির পক্ষ থেকে কালিয়াচক থানায় ১৯ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ শনিবারই ১১ জনকে গ্রেফতার করে। সরকারি পক্ষের আইনজীবী দেবজ্যোতি পাল জানান, এই মামলার পরবর্তী সুনামি আগামী ২০ তারিখ। বর্তমানে জেল হেফাজতে রয়েছে ১১ জন। তিনি আরো জানান, এই মহিলা এবং ব্যক্তি দুজনই পূর্বের বিবাহ বিচ্ছেদ করে। এরপর মুসলিম সমাজের নিয়ম অনুযায়ী কাজী নামা করে তারা এক বছর আগে বিয়ে করেছিল। ওই ব্যক্তি রাঁচিতে হকারের কাজ করে। সেই সূত্রে মাঝেমধ্যে স্ত্রীর সাথে দেখা করতে আসত সে। এরপর গত শুক্রবার ১২ তারিখ ওই মহিলার প্রাক্তন স্বামী সহ গ্রামবাসীরা তাদেরকে নিয়ে সালিশি সভা করে। সবাই এই মহিলা এবং ওই ব্যক্তির যে বিবাহ তা মান্যতা দেয়নি তারা। এরপর তাদের আটকে রাখা হয় মারধর করা হয় এবং পরের দিন গোটা গ্রাম ঘোরানো হয়।
এই ঘটনায় বিজেপির অভিযোগ, তৃণমূলের আমলে সারা রাজ্যে মানুষের কোথাও কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গায় বসছে সালিশি সভা,গণ ধোলাই এর মত ঘটনা ঘটছে‌। মানুষ পুলিশের উপর ভরসা করতে পারছে না।

Post Views: 98

Continue Reading

Previous: ওমানের মাস্কটে মসজিদে চলল গুলি, এক ভারতীয় সহ নিহত ৯
Next: দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.