Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতির রাজকীয় সফরে আলোচনার কেন্দ্রে মহারাজা এক্সপ্রেস; কতটা আরামদায়ক, খরচ কত ভ্রমনে

রাষ্ট্রপতির রাজকীয় সফরে আলোচনার কেন্দ্রে মহারাজা এক্সপ্রেস; কতটা আরামদায়ক, খরচ কত ভ্রমনে

Online Desk সেপ্টেম্বর 26, 2025
maharaja-express.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সফর করলেন এমন এক ট্রেনে, যেখানে পা রাখলেই রাজকীয় আভিজাত্যের ছোঁয়া পাওয়া যায়। দিল্লির সফদরজং রেলস্টেশন থেকে রাষ্ট্রপতি ওঠেন ভারতীয় রেলের বিশ্বখ্যাত বিলাসবহুল ট্রেন ‘মহারাজা এক্সপ্রেস -এ। সেখান থেকে যাত্রা করেন মথুরা পর্যন্ত।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রপতির জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল ট্রেনের ১২টি কোচ। এর মধ্যে ছিল একটি গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল স্যুট, একটি ডিলাক্স কেবিন, অত্যাধুনিক ফাইন ডাইনিং রেস্তরাঁ এবং লাউঞ্জ। পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের কর্মচারী এবং পদস্থ রেলকর্মীদের জন্য রাখা হয়েছিল দু’টি এসি কোচ।
রাষ্ট্রপতির সফরের পরই ফের আলোচনায় উঠে এসেছে মহারাজা এক্সপ্রেস। আইআরসিটিসি পরিচালিত এই ট্রেন বিশ্বের অন্যতম বিলাসবহুল রেল সফরের তালিকায় নাম লিখিয়েছে আগেই। শুধু ভারত নয়, আন্তর্জাতিক মহলেও এর জনপ্রিয়তা যথেষ্ট। সাধারণত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এই ট্রেন চলাচল করে। এর যাত্রা শুরু হয় দিল্লি কিংবা মুম্বই থেকে। সেখান থেকেই শুরু হয় তাদের অনন্য সফর।
মহারাজা এক্সপ্রেসের ভ্রমণপ্যাকেজও অত্যন্ত আকর্ষণীয়। রয়েছে ৩ রাত ৪ দিনের সফর থেকে শুরু করে ৬ রাত ৭ দিনের প্যাকেজ। যাত্রাপথে অন্তর্ভুক্ত থাকে ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন শহর। আগরা, জয়পুর, রনথম্ভৌর, উদয়পুর, জোধপুর, বিকানের, খাজুরাহো কিংবা বারাণসী থাকে সফরের তালিকায়। কেবল ট্রেনে বসেই নয়, যাত্রীদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় দুর্গ, প্রাসাদ ও অরণ্য পরিদর্শনের। ফলে সফর হয়ে ওঠে বহুমাত্রিক।
এই ট্রেনের মূল আকর্ষণ নিঃসন্দেহে এর প্রাসাদোপম স্যুট ও ফাইন ডাইনিং অভিজ্ঞতা। যাত্রীদের জন্য থাকে দুটি বিলাসবহুল রেস্তরাঁ, যেখানে পরিবেশন করা হয় আন্তর্জাতিক মানের খাবার। রাজকীয় সাজসজ্জা, আধুনিক সুবিধা এবং ভ্রমণের প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা যাত্রীদের যেন রাজাদের আমলে ফিরিয়ে নিয়ে যায়।
তবে এ অভিজ্ঞতার মূল্যও কম নয়। মাথাপিছু ন্যূনতম খরচ ৬.৯২ লক্ষ টাকা। আবার যদি ৬ রাত ৭ দিনের সম্পূর্ণ প্যাকেজ বেছে নেওয়া হয়, খরচ পৌঁছতে পারে প্রায় ২২.২ লক্ষ টাকায়। তা সত্ত্বেও, যারা ভ্রমণের সঙ্গে বিলাসিতা মিশিয়ে দেখতে চান, তাদের কাছে মহারাজা এক্সপ্রেস এক অনন্য রেল সফর।
ভারতে মহারাজা এক্সপ্রেসের পাশাপাশি আরও বিলাস বহুল ট্রেনের সম্ভার রয়েছে। এই ট্রেনগুলি বিশেষ করে খোলা হয় উৎসবের মরশুমে। মহারাজা এক্সপ্রেসের মতই রাজকীয় সফর করা যেতে পারে ‘প্যালেস অন হুইলস্’-এ। এছাড়াও ‘ডেকান ওডিসি’ তেও আরামদায়ক এবং বিলাস বহুল যাত্রার আনন্দ উপভোগ করতে পারেন যাত্রীরা।

Post Views: 127

Continue Reading

Previous: প্রেম ও প্রতিশোধের থ্রিলার গল্প, বড়পর্দায় মুক্তি পাচ্ছে “তোমাকে বুঝি না প্রিয়”
Next: ১৩৪২১ পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পর্ষদের; পুজোর পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

সম্পর্কিত গল্প

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026

You may have missed

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.