Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রেম ও প্রতিশোধের থ্রিলার গল্প, বড়পর্দায় মুক্তি পাচ্ছে “তোমাকে বুঝি না প্রিয়”

প্রেম ও প্রতিশোধের থ্রিলার গল্প, বড়পর্দায় মুক্তি পাচ্ছে “তোমাকে বুঝি না প্রিয়”

Online Desk সেপ্টেম্বর 26, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: প্রেম যখন জটিল হয়, তখন তার ভেতর লুকিয়ে থাকে প্রতিশোধের আগুন, টানাপড়েন আর নানান রহস্য। সম্পর্কের এই টানাপড়েন নিয়েই পরিচালক সায়নদীপ চৌধুরী নিয়ে আসছেন তাঁর নতুন ছবি, “তোমাকে বুঝি না প্রিয়”।
জানা গিয়েছে, একগুচ্ছ তারকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে ছবিতে। অভিনয়ে কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার এবং সুজন মুখোপাধ্যায়। নামেই যেমন প্রেম, ছবির ভেতরে লুকিয়ে আছে একাধিক প্রেমের স্তর, ত্রিকোণ সম্পর্ক, প্রতিশোধ, খুন আর কোর্টরুম ড্রামার টানটান উত্তেজনা। কিঞ্জল নন্দ আর সুহোত্র মুখোপাধ্যায়ের চরিত্র দুটি দর্শককে দেবে আলাদা চমক, যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে নতুন কিছু। গল্পের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন দুই অভিনেত্রী— কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা কুমার। কনীনিকাকে দেখা যাবে এক আইনজীবীর ভূমিকায়, আর দেবলীনা হাজির হবেন সম্পর্কের তৃতীয় কোণে, যার উপস্থিতিতেই আরও ঘনীভূত হবে নাটকীয়তা।
সিনেমাটোগ্রাফির দায়িত্বে গোপী ভগৎ, আর ছবির সুরে প্রাণ সঞ্চার করবেন সঙ্গীত পরিচালক শ্রাবন ভট্টাচার্য। পরিচালক সায়নদীপ চৌধুরীর কথায়— “এই ছবিতে প্রতিটি চরিত্র খুব প্রাণবন্ত। এক একটি চরিত্র গভীরভাবে যুক্ত, আর সেটাই এই ছবির সবচেয়ে বড়ো শক্তি। কিঞ্জল, সুহোত্র, কনীনিকা, দেবলীনা, সুজন, সবাই তাদের চরিত্রে একেবারেই মানানসই। থ্রিলারের নতুন স্বাদ দিতে চলেছে এই ছবি। তবে শুধু থ্রিলার নয়, এখানে আছে সম্পর্কের গল্প, ভালোবাসার টান, খুন আর রহস্য— সব মিলিয়ে দর্শকদের জন্য থাকবে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।”

পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন-এর ব্যানারে, অনিল দেবনাথের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। শুটিং হবে কলকাতা শহর জুড়ে, আর সেখান থেকেই বড়োপর্দায় উঠবে প্রেম ও প্রতিশোধের এই অদ্ভুত সমীকরণ। শেষমেশ, “তোমাকে বুঝি না প্রিয়” শুধু থ্রিলার নয়— আসলে সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা আবেগ, দ্বন্দ্ব আর অজানা অন্ধকারকে ছুঁয়ে যাওয়ার গল্প। সেই অদ্ভুত যাত্রায় দর্শককে নিয়ে যাবে এই ছবি— এক সুন্দর, রহস্যঘেরা নতুন অভিজ্ঞতায়।

Post Views: 187

Continue Reading

Previous: পুজোর সময় চলবে বাড়তি মেট্রো, স্মার্ট কার্ডের ব্যাবহারের আর্জি মেট্রোরেল কতৃপক্ষের
Next: রাষ্ট্রপতির রাজকীয় সফরে আলোচনার কেন্দ্রে মহারাজা এক্সপ্রেস; কতটা আরামদায়ক, খরচ কত ভ্রমনে

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-07-27-at-12.38.02-PM.jpeg

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
WhatsApp-Image-2026-07-27-at-12.38.02-PM.jpeg

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
sonam-wangchuk.jpg

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক, লাদাখে ফেরার আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে যাবেন রাজঘাটে

Online Desk জুলাই 27, 2026
CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.