Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংগ্রহে লাদেনের বক্তৃতা ! সন্ত্রাসবাদী যোগসাজসের অভিযোগে গ্রেফতার পুনের প্রযুক্তিবিদ

সংগ্রহে লাদেনের বক্তৃতা ! সন্ত্রাসবাদী যোগসাজসের অভিযোগে গ্রেফতার পুনের প্রযুক্তিবিদ

Online Desk অক্টোবর 29, 2025
Tech.jpg

ওঙ্কার ডেস্ক : আল-কায়েদার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন মারাত্মক অভিযোগে পুনেতে গ্রেফতার হলেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই সপ্তাহের শুরুতে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) তাঁকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির নাম জুবের হাঙ্গারগেকর। অভিযোগ, তিনি আল-কায়েদা সন্ত্রাসবাদী নেট ওয়ার্কের প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের বক্তৃতা নিজের সংগ্রহে রেখেছিলেন। সূত্র মারফত জানা গেছে, সোমবার তাঁকে গ্রেফতারের পর মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াড যে সমস্ত জিনিসপত্র উদ্ধার করেছে তার মধ্যে লাদেনের একটি বক্তৃতার উর্দু অনুবাদও ছিল।

হাঙ্গারগেকরের কাছ থেকে AK-47 রাইফেল ব্যবহার এবং বোমা তৈরির ছবিও বাজেয়াপ্ত করা হয়েছে। তরুণদের কট্টরপন্থী করে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত মাস থেকে এটিএসের নজরদারিতে থাকা হাঙ্গারগেকরকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ধারায় কোন্ধোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ইউএপিএ আদালত তাকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

পুলিশ আদালতকে জানিয়েছে, হাঙ্গারগেকরের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার এবং মহারাষ্ট্র এবং অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। জানা গেছে, মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা হাঙ্গারগেকর একজন সুশিক্ষিত এবং সফ্টওয়্যার পরীক্ষা এবং ডাটাবেস উন্নয়নে বিশেষজ্ঞ। গ্রেপ্তারের আগে তিনি কল্যাণী নগরের একটি সফ্টওয়্যার আইটি কোম্পানিতে কাজ করতেন। ভালো বেতনও পেতেন।

কয়েকদিন আগে সন্ত্রাসবাদে অর্থায়নের মামলার অংশ হিসেবে এটিএস কোন্ধোয়া এলাকার ২৫-২৬টি স্থানে বড় আকারের অভিযান চালায়। অভিযানের সময় উদ্ধার হওয়া উপকরণ পরীক্ষা করার পর হাঙ্গারকারের ভূমিকা নিয়ে কিছু সন্দেহ দেখা দেয়। তারপরই হাঙ্গারগেকর উপর নজর রাখতে শুরু করে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড। এই নেটওয়ার্কের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এ বিষয়ে উদ্ধার করা ডিজিটাল প্রমাণ এবং নথি পরীক্ষা করে দেখা হচ্ছে।

Post Views: 105

Continue Reading

Previous: বৃষ্টিতে ভেস্তে গল ভারত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ম্যাচ, কাজে দিল না টিম ইন্ডিয়ার দুর্দান্ত ব্যাটিং
Next: ‘লালু ছেলেকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চান, সনিয়া চান রাহুলকে প্রধানমন্ত্রী করতে, কিন্তু কোনও পদ ফাঁকা নেই’: বিহারে অমিত শাহ

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.