Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘লালু ছেলেকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চান, সনিয়া চান রাহুলকে প্রধানমন্ত্রী করতে, কিন্তু কোনও পদ ফাঁকা নেই’: বিহারে অমিত শাহ

‘লালু ছেলেকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চান, সনিয়া চান রাহুলকে প্রধানমন্ত্রী করতে, কিন্তু কোনও পদ ফাঁকা নেই’: বিহারে অমিত শাহ

Online Desk অক্টোবর 29, 2025
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটমুখী বিহারে ইন্ডিয়া জোটকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন শাহ। তাঁর অভিযোগ, দুজনেই তাঁদের ছেলেদের রাজনীতিতে পদ পাইয়ে দিতে চান।

বিহারের দারভাঙ্গা জেলায় এক নির্বাচনী জনসভায় এদিন অংশ নেন শাহ। সেখানে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, লালু প্রসাদ তাঁর ছেলে তেজস্বী প্রসাদ যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন, অন্য দিকে সনিয়া গান্ধী তাঁর ছেলে রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। এখানেই না থেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু দুটি পদই ফাঁকা নেই।’ তাঁর সংযোজন, নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিন আলিনগরের বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুরের সমর্থনে প্রচারে দ্বারভাঙায় গিয়েছিলেন শাহ। বিরোধী মহাজোটকে ‘লাঠবন্ধন’ হিসেবে অভিহিত করে শাহ বলেন, লালু পশুখাদ্য কেলেঙ্কারি, বিটুমিন কেলেঙ্কারি এবং চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারি সহ একাধিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। অন্য দিকে, কংগ্রেস ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে জড়িত ছিল।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পিপলস ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই সংগঠনের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই গোষ্ঠীর বেশ কয়েক জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘বিহারে আরজেডি ক্ষমতায় এলে পিএফআই সদস্যদের মুক্তি দেওয়া হবে।’ তিনি দাবি করেন, এনডিএ সরকার পিএফআই সদস্যদের জেল থেকে বের হতে দেবে না।

Post Views: 87

Continue Reading

Previous: সংগ্রহে লাদেনের বক্তৃতা ! সন্ত্রাসবাদী যোগসাজসের অভিযোগে গ্রেফতার পুনের প্রযুক্তিবিদ
Next: যৌনমিলনে ‘না’ বলায় স্ত্রীকে ছাদ থেকে ছুঁড়ে ফেললেন স্বামী

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.