Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যৌনমিলনে ‘না’ বলায় স্ত্রীকে ছাদ থেকে ছুঁড়ে ফেললেন স্বামী

যৌনমিলনে ‘না’ বলায় স্ত্রীকে ছাদ থেকে ছুঁড়ে ফেললেন স্বামী

Online Desk অক্টোবর 29, 2025
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: জোর করে স্ত্রীকে যৌনমিলনে বাধ্য করার চেষ্টা, কিন্তু মহিলা তাতে রাজি না হওয়ায় তাঁকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। আক্রান্ত মহিলার বয়স ২৬ বছর। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আক্রান্ত মহিলার নাম তিজা। মৌ রাণীপুর থানা এলাকার বাসিন্দা তিনি। ২০২২ সালে মুকেশ আহিরওয়ারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের এক বছর পর পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। অভিযোগ, তার পরে আহিরওয়ার দীর্ঘ দিন ধরে বাড়ি থেকে দূরে থাকতে শুরু করেন। মাঝে মাঝে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করতেন। বেশ কিছুদিন বাড়ির বাইরে ছিলেন অভিযুক্ত স্বামী। সোমবার বাড়িতে আসেন তিনি। অভিযোগে, তিজাকে মারধর করার পাশাপাশি তাঁকে জোর করে যৌনমিলনে বাধ্য করার চেষ্টা করেন। কিন্তু তাঁর স্ত্রী বাধা দিলে রেগে যান আহিরওয়ার। তিজা বলেন, তাঁকে দোতলা বাড়ির ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।

ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর আর্তনাদ করেন তিজা। তাঁর সেই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। মহিলাকে মাটিতে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঝাঁসি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তিজার অবস্থা স্থিতিশীল। অভিযোগের তদন্ত করা হচ্ছে। এক আধিকারিক বলেন, ‘তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে’।

Post Views: 101

Continue Reading

Previous: ‘লালু ছেলেকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চান, সনিয়া চান রাহুলকে প্রধানমন্ত্রী করতে, কিন্তু কোনও পদ ফাঁকা নেই’: বিহারে অমিত শাহ
Next: AI গবেষণার আতুরঘর কলকাতার স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট, ২০ বছর পর সরব হলেন বিশিষ্টরা

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.