Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • AI গবেষণার আতুরঘর কলকাতার স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট, ২০ বছর পর সরব হলেন বিশিষ্টরা

AI গবেষণার আতুরঘর কলকাতার স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট, ২০ বছর পর সরব হলেন বিশিষ্টরা

Online Desk অক্টোবর 29, 2025
ISI.jpg

নিজস্ব সংবাদদাতা : বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সম্পর্কে কমবেশি অনেকেরই জানা। এই অত্যাধুনিক মাধ্যমের সাহায্যে নানান কাজ সহজে করা যাচ্ছে। বিশ্বজুড়ে এই প্রযুক্তি এখন রমরমিয়ে চললেও, এই বিষয়ে প্রায় ২০ বছর আগে গবেষণার সূত্রপাত কলকাতার বরানগর ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে। এই উপলক্ষ্যে বুধবার AI নিয়ে একটি অলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ভোকেশনাল এডুকেশন এবং স্কিল ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন পূর্ণেন্দু বসু, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, আইআইটি ভুবনেশ্বরের অধিকর্তা অধ্যাপক ডক্টর আশিষ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, ১৯৭০ এর দশকে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্ত অর্থাৎ AI সম্পর্কিত গবেষণা চালু হয় মাত্র তিনটি গবেষণা কেন্দ্রে। তার মধ্যে ISI একটি। এক দশকের মধ্যেই এই গবেষণায় অগ্রগণ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ISI। সাফল্যের পরবর্তী ধাপ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ধারা সফট কম্পিউটিং নিয়ে গবেষণা শুরু করে ১৯৮০ দশকেই, যখন AI সম্পর্কে কারুর কোনো ধারণা ছিল না।

২০০৪ সালে ISI কর্মী, গবেষক, অধ্যাপক এবং ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিশেষ বিভাগ Centre For Soft Computing Research A National Facility প্রতিষ্ঠিত হয়। মেশিন ইন্টেলিজেন্স ইউনিট সহ অন্যান্য কম্পিউটর সায়েন্স বিভাগের অধ্যাপকদের প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করে ISI। এদিন তারই ২০ বছর পালন করা হয়। অনুষ্ঠানটির তত্ত্বাবধানায় ছিলেন ISI -এর প্রাক্তন অধিকর্তা এবং বর্তমান প্রেসিডেন্ট, অধ্যাপক ডক্টর শংকর পাল মহাশয়। এদিন এই গবেষণাকে কেন এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে তার বিরুদ্ধে সরব হন তারা। এই প্রতিষ্ঠান যাতে এখান থেকে সরিয়ে না নিয়ে যাওয়া হয় সে ব্যাপারে এদিন পূর্ণেন্দু বসুকে দায়িত্ব নিতে বলেন তাঁরা। এই বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট পদক্ষেপ করবে বলে আশ্বস্ত করেছেন পূর্ণেন্দুবাবু।

Post Views: 112

Continue Reading

Previous: যৌনমিলনে ‘না’ বলায় স্ত্রীকে ছাদ থেকে ছুঁড়ে ফেললেন স্বামী
Next: বিকাশ ভবন অভিযানে এসএলএসটি-২ চাকরিপ্রার্থীরা, ১ লক্ষ শূন্যপদ পূরণের দাবি

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.