Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • মহেশতলায় ফের মর্মান্তিক পথদুর্ঘটনা ! মৃত পথযাত্রীকে ঘিরে এলাকায় বিক্ষোভ

মহেশতলায় ফের মর্মান্তিক পথদুর্ঘটনা ! মৃত পথযাত্রীকে ঘিরে এলাকায় বিক্ষোভ

Online Desk অক্টোবর 13, 2025
wwwww.png

নিজস্ব সংবাদদাতা, মহেশতলা : প্রশাসনের তরফে বারংবার পথ নিরাপত্তা নিয়ে সচেতন করার চেষ্টা করা হলেও, বাস্তবে তার কোনো উন্নতি ঘটেনি। সোমবার তার ভয়ংকর পুনরাবৃত্তি দেখা গেল। এদিন সকাল পৌনে ৭টা নাগাদ মহেশতলার পাড় বাংলার কাছে বজবজ ট্রাঙ্ক রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

পুলিশ সূত্রে জানা গেছে, মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে একটি মালবাহী গাড়ি আসছিল এবং ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। ঠিক সেইসময় মালবাহী গাড়িটি ওই ব্যক্তিকে সজরে ধাক্কা মেরে চলে যায়। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই ব্যক্তি। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসা পর্যন্ত রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি পড়ে থাকেন। ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর ওই রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম ঝন্টু নস্কর। তার বাড়ি মহেশতলা পুরাতন ডাকঘর এলাকায়। যদিও ইতিমধ্যে এই ঘটনার সার্বিক তদন্তে নেমেছে পুলিশ। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে খুঁজে বের করার চেষ্টা করছে মহেশতলা থানার পুলিশ।

প্রসঙ্গত, এর আগে মহেশতলায় বাইকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল এক ফেরিওয়ালার। সেই সময়ও মহেশতলার মেহমানপুরে বজবজ ট্রাঙ্ক রোডের উপর ওই এক সাইকেল আরোহীকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বাইকচালক। এবারও প্রায় একই ঘটনা। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক পথযাত্রীর। বারংবার পথ দুর্ঘটনার জেরে রাস্তায় পথ চলতি মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।

Post Views: 100

Continue Reading

Previous: অবশেষে থামল ইজরায়িল-হামাস যুদ্ধ, দুই দেশের বন্দীদের বিনিময় প্রক্রিয়া কার্যকর হচ্ছে
Next: পায়ে পড়ে কাজ চাইবেন! সলমন-অভিনবের ঠাণ্ডা লড়াই চলছে নীরবেই

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.