Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মঙ্গলবার ভোট, মালদায় তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

মঙ্গলবার ভোট, মালদায় তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

Online Desk মে 6, 2024
malda.png

প্রশান্ত দাস, মালদহ : মঙ্গলবার ভোট রয়েছে মালদহ জেলার দুটি লোকসভা কেন্দ্রে- মালদা উত্তর এবং মালদা দক্ষিণে. তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি. সোমবার সকাল থেকেই নিজের নিজের বুথে যেতে শুরু করেছেন ভোট কর্মীরা।
মালদহ জেলার দুটি লোকসভা আসনের জন্যে তিনটি ডিসি এবং দুটি আরসি কেন্দ্র খোলা হয়েছে। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের ডিসিআরসি কেন্দ্র খোলা হয়েছে মালদহ পলেটেকনিক কলেজে। অপরদিকে, মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের জন্যে ডিসি খোলা হয়েছে চাঁচল মহকুর সিদ্ধেশ্বরী স্কুল এবং মালদহ শহরের মালদহ কলেজে। কিন্তু, আরসি করা হয়েছে মালদহ কলেজে।
ভোটকর্মী দেবাশিষ চট্টোরাজ জানাচ্ছেন, রাস্তায় যানজট থাকায় প্রায় 2 কিলোমিটির হেঁটে বুথে পৌঁছতে হচ্ছে. পুলিশি ব্যবস্থা তেমন একটা চোখে পড়ছে না বলে অভিযোগ তাঁর .

প্রসঙ্গত, মালদহ উত্তরে মোট ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৬২ হাজার ৩৫ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৪৬ হাজার ১৪৫ জন। মহিলা ভোটার রয়েছেন ৯ লক্ষ ১৫ হাজার ৮৩৫ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সের ভোটার রয়েছে ৩৪ হাজার ৬৩১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৫৫ জন। মালদহ উত্তরে মোট বুথের সংখ্যা ১৮১২টি। ভোট কর্মী ৮ হাজার ১৯০জন।

অন্যদিকে, মালদহ দক্ষিণে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৮২ হাজার ১৫৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৯৯ হাজার ৫২৪জন। মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮২ হাজার ৫৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৮ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ৩৪ হাজার ২২৭ জন। মালদহ দক্ষিণে মোট বুথের সংখ্যা১৭৫৯।
গোটা মালদহ জেলার জন্যে ২৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে। প্রতিটি বুথে থাকবে সিসিটিভি।

Post Views: 75

Continue Reading

Previous: সন্দেশখালির ঘটনা বিজেপির সাজানো : পার্থ
Next: মা-বোনেদের মান-ইজ্জত ২০০০ টাকায় বিক্রি করেছে বিজেপি : অভিষেক

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.