Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি কর্মীকে বেধড়ক মার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, অভিযুক্ত তৃণমূল নেতা

বিজেপি কর্মীকে বেধড়ক মার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, অভিযুক্ত তৃণমূল নেতা

Online Desk মে 29, 2026
MLD-BJP-GOT-BEATEN-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, মালদা : বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের হাদিনগর এলাকায়। গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী দিলীপ মন্ডল ও তার স্ত্রী সাদিকা মন্ডল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগেই তাঁদের উপর তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। পরিবারের দাবি, তাঁরা বিজেপিকে ভোট দেওয়ার পর থেকেই পড়শিদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একাধিকবার ভয় দেখানো হয়। অভিযোগ, আচমকাই হাসুয়া, লাঠি ও সোটা নিয়ে একদল দুষ্কৃতী তাঁদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। বিজেপি কর্মী ও তাঁর স্ত্রী বাড়ির বাইরে থাকাকালীন তাঁদের লক্ষ্য করে অতর্কিতে হামলা করা হয় । মারধরে গুরুতর জখম হন দু’জনেই। বিজেপি কর্মীর স্ত্রীর মাথায় আঘাত লাগে বলেও জানা গিয়েছে। পাশাপাশি বাড়ির চারপাশে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

দক্ষিণ মালদা বিজেপির সহ-সভাপতি তারক ঘোষ বলেন, “বিজেপি সমর্থক পরিবারের উপর যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। তৃণমূল ভুলে গেছে তারা আর সরকারে নেই। প্রশাসনের কাছে আবেদন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক। আমরা পুলিশ প্রশাসনের ভূমিকাও নজরে রাখছি।” আজকে বাংলার জনগণ এ তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করে দিয়েছে কিন্তু তৃণমূলের এখনো বেশ কিছু গুন্ডা রয়েছে তাদেরকেও ধরে জেলে ভড়তে হবে।

অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, “ঘটনার কথা শুনেছি। এখন কিছু হলেই তৃণমূল কংগ্রেসের নাম জড়ানো হচ্ছে। কাউকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আসল ঘটনা কী, তা পুলিশ তদন্ত করে দেখবে। আমরা যতদূর শুনেছি, এটি দুই প্রতিবেশীর মধ্যে গ্রাম্য বিবাদের ঘটনা।”

Post Views: 94

Continue Reading

Previous: বিশ্বে জ্বালানী সংকটে ২৫০টিরও বেশি বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর
Next: ৬৫০ কোটির বিনিয়োগ নিয়ে বাংলায় আসছে আমুল : বঙ্গে শিল্প-শাপ মোচনের প্রথম পদক্ষেপ বিজেপি সরকারের

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.