Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমুলের পোস্টার ছেঁড়া নিয়ে উতপ্ত শিবপুর; আঙ্গুল বিরোধী দল গুলির দিকে, পাল্টা তোপ বিজেপির

তৃণমুলের পোস্টার ছেঁড়া নিয়ে উতপ্ত শিবপুর; আঙ্গুল বিরোধী দল গুলির দিকে, পাল্টা তোপ বিজেপির

Online Desk জুলাই 17, 2025
mamta-banarjee.png

ফেলায় সরাসরি বিজেপি-সিপিএমকে একসঙ্গে দায়ী করেছেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী ও হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়। তাঁর অভিযোগ, “বিজেপি আর সিপিএম পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালিয়েছে। ২০২১-এ সিপিএমের ভোট গিয়েছিল বিজেপির কাছে। এখন ফের একজোট হয়ে ষড়যন্ত্র করছে।”বিরোধীদের উদ্দেশে ক্ষোভ উগরে মন্ত্রী আরও বলেন, “ওরা জানোয়ার, মানুষের মতো মনুষ্যত্ব নেই।”
আবার অন্য দিকে হোডিং ছিঁড়ে দেওয়া নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই। ছেঁড়া হোডিং গুলোর বেশির ভাগই প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে। অথচ যেখানে অরূপ রায়ের নাম লেখা, সেগুলো প্রায় অক্ষত। রাজনৈতিক মহলের মতে, তাহলে কি তৃণমূলের ভেতরেই কেউ এই ঘটনার ছক কেটেছে সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। যদিও অরূপ রায় সরাসরি অস্বীকার করে বলেছেন, “দলে গোষ্ঠীকোন্দল নেই। কে এর পেছনে আছে, তদন্তেই বেরিয়ে যাবে।” রাজীব একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, পরে ফের তৃণমূলে ফিরে এখন জেলা পরিষদের মেন্টরের দায়িত্বে রয়েছেন এই প্রেক্ষাপটেই গুঞ্জন আরও জোরালো।
অন্যদিকে বিজেপি এই ঘটনার সুযোগ নিতে ছাড়েনি। রাজ্য বিজেপি সম্পাদক উমেশ রাই পাল্টা কটাক্ষ করে বলেন, “বিরোধীরা কেন ওদের হোডিং ছিঁড়বেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেরাই একে অপরের পোস্টার ছিঁড়ে দিচ্ছে। সর্বত্রই মারামারি”। ধর্মতলার সভার আগে এমন কাণ্ডে রাজনৈতিক উত্তেজনা আরও চড়তে শুরু করেছে শিবপুর জুড়ে।

Post Views: 119

Continue Reading

Previous: এলাকা পরিদর্শনে বিজেপি বিধায়ককে বাধা তৃণমূলের
Next: আইনি বিবাহ সত্ত্বেও শশুড় বাড়িতে ঠাঁই না পেয়ে ধর্নায় গৃহবধূ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.